শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা আগমনী গীতি কবিতা (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০০ টি দেশ ব্যাপী ৪৮৪২৫৪ জন পড়েছেন।
Lakshman Bhandary
শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা
আগমনী গীতি কবিতা (প্রথম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শারদ আকাশে সাদা মেঘ ভাসে
অপরূপ শোভা ধরে,
পূবে রবি হাসে কচি দূর্বা ঘাসে
রাতের শিশির ঝরে।

ফুটেছে চামেলি কেতকী ও বেলি
মাধবী মালতী লতা,
আঙিনার ধারে আছে সারে সারে
সুনীলা অপরাজিতা। 

আঙিনার পরে শিউলিরা ঝরে
ফুটেছে টগর ফুল,
রূপে মনোহরা কাশফুলে ভরা 
অজয়ের দুই কূল।

মেঠো পথে যেতে প্রাণ উঠে মেতে
প্রাণে প্রাণে দোলা লাগে,
রাখালিয়া সুরে বাঁশি বাজে দূরে
হৃদয়ে পুলক জাগে।

কাজল দিঘিতে শালুক ফুটেছে
পানকৌড়ি রোজ আসে,
আগমনী গানে দোলা দেয় প্রাণে
বাতাসে সে সুর ভাসে।

রচনাকাল : ১২/৯/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 3  Europe : 24  France : 3  Germany : 6  India : 119  Ireland : 2  Italy : 1  Lebanon : 1  Romania : 5  
Russian Federat : 1  Saudi Arabia : 16  South Africa : 1  Ukraine : 2  United Kingdom : 10  United States : 125  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 3  Europe : 24  France : 3  
Germany : 6  India : 119  Ireland : 2  Italy : 1  
Lebanon : 1  Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 16  
South Africa : 1  Ukraine : 2  United Kingdom : 10  United States : 125  
Vietnam : 3  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা আগমনী গীতি কবিতা (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৫৩৯৫৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী