সন্ধ্যার পরাগায়ণ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মোঃ তোফায়েল হোসেন
দেশ : Bangladesh , শহর : Moulvibazar

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , আগষ্ট
প্রকাশিত ২৮ টি লেখনী ৪৭ টি দেশ ব্যাপী ২০৩১৩ জন পড়েছেন।
Md. Tofayel Hossen
সন্ধ্যার পরাগায়ণ
মোঃ তোফায়েল হোসেন
=================

এলেই তো প্রস্ফুটিত হতে
তবে কেন এমন সাধনা এমন ছলনা!
সন্ধ্যাটা তো নির্জন বৃষ্টি ভেজা প্রহসন।
ডুবো; ডুবে যাও আমার আমিত্বে
ঘটাও সন্ধ্যার পরাগায়ণ।

রেনুগুলো টালমাটাল শিহরিত খেলায়
তুমি তো এলেই সুড়সুড়ির জ্বালায়
সূর্যহীন বিকেল ছুঁয়ে- ঠিক সন্ধ্যাবেলায়।

এলেই তো ভেসে যেতে
তবে কেন এমন যাতনা এমন ভাবনা!
কোথাও কেউ নেই; আছে সাজানো বিছানা।
শুয়ে যাও সটান, হও নিরাবরণ
ঘটাও প্রথম ঘটনা।

দু’জনার রক্ত নির্যাস যাক একসাথে মিলে
তুমি তো এলেই চুমু দিতে তিলে
কামনার উদাসীন প্রহর ডুবিয়ে শাপলা বিলে।

এলেই তো ক্লান্ত হতে
তবে কেন এমন বাহানা এমন তাড়না!
সময় আজ নেশাধরা পাগলপারা।
কাঁপ; কেপে ওঠ তোমার তুমিত্বে
দাও হাতছানি- ইশারা।

ছটফট আর ভারি নিঃশ্বাসে করো তাড়া
তুমি তো এলেই হতে সর্বহারা
এসো, সন্ধ্যার পরাগায়ণ শেষে দু’জন যাই মারা।
||||||||||||||||||||♥|||||||||||||||||||
রচনাকাল : ৮/৯/২০২০
© কিশলয় এবং মোঃ তোফায়েল হোসেন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 3  Canada : 2  China : 8  Europe : 1  France : 1  Germany : 5  Hungary : 3  India : 174  Ireland : 4  Japan : 2  
Russian Federat : 13  Saudi Arabia : 18  Sweden : 19  Ukraine : 2  United Kingdom : 6  United States : 118  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 3  Canada : 2  China : 8  Europe : 1  
France : 1  Germany : 5  Hungary : 3  India : 174  
Ireland : 4  Japan : 2  Russian Federat : 13  Saudi Arabia : 18  
Sweden : 19  Ukraine : 2  United Kingdom : 6  United States : 118  
Vietnam : 2  
© কিশলয় এবং মোঃ তোফায়েল হোসেন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সন্ধ্যার পরাগায়ণ by Md. Tofayel Hossen is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৮৬০২৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী