ত্রিরঙা
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : নাসিব
দেশ : India , শহর : Sujapur

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , সেপ্টেম্বর
প্রকাশিত ৪ টি লেখনী ২৩ টি দেশ ব্যাপী ১৪৭৯ জন পড়েছেন।
Nasib
শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দনের সাথে প্রকাশিত হল

           ত্রিরঙা

ত্রিবর্ণ রঞ্জিত মোদের
             জাতীয় পতাকা।
মাঝে তার শোভা পায়
             অশোকের চাকা।

গৈরিক তব ত্যাগ তিতিক্ষার
             প্রতীক ধরে,
জাতির তরে স্বার্থ ত্যাগে
             উৎসাহিত করে।

পতাকার মাঝ বরাবর
              সাদা অংশ খানি,
শান্তি, পবিত্রতা ও
              সততার বাণী।

হরিৎ বর্ণ, সদা সজীব
             বোঝানোর তরে,
সুজলা সুফলার প্রতি
               নির্দেশ করে।

অগ্রগতির প্রতীক হয়ে
              পতাকার মাঝে,
সাগর গগনের চিহ্ন সহ
               নীল চক্র আছে।

জাতীয় পতাকা জাতির লাজ,
             জাতির অভিমান।
শৌর্য বীর্যের প্রতীক হয়ে
              বাড়ায় জাতির মান।

জাতির ঐক্য দৃঢ় করে,
           আনে জাতির জয়।
জাতীয় পতাকা হলো
            জাতির পরিচয়।

    ???????? রচনা: নাসিব ????????
রচনাকাল : ৭/৯/২০২০
© কিশলয় এবং নাসিব কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 9  Europe : 1  France : 1  Germany : 6  India : 164  Israel : 1  Japan : 1  Romania : 1  Russian Federat : 12  
Saudi Arabia : 12  Spain : 1  Sweden : 18  Ukraine : 5  United Kingdom : 9  United States : 109  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 9  Europe : 1  France : 1  
Germany : 6  India : 164  Israel : 1  Japan : 1  
Romania : 1  Russian Federat : 12  Saudi Arabia : 12  Spain : 1  
Sweden : 18  Ukraine : 5  United Kingdom : 9  United States : 109  
Vietnam : 3  
© কিশলয় এবং নাসিব কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ত্রিরঙা by Nasib is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৩৬২
  • প্রকাশিত অন্যান্য লেখনী