রজনীগন্ধা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : ভাস্কর নস্কর
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুলাই
প্রকাশিত ২২ টি লেখনী ৩৯ টি দেশ ব্যাপী ২২৮২৫ জন পড়েছেন।
Bhaskar Naskar
আমীনা বিবির একমাত্র মেয়ে রেবা ; বাবা নেই , মেয়ে সেলাইয়ের কাজ করে সংসার চালায়। কলকাতার ভাড়া বাড়িতে থাকে তারা।বেশ কিছুদিন হলো রাস্তার এক ছেলের সঙ্গে তার ভাব হোয়েছে ।কে বা জানে, মন কোন ঘাটে গিয়ে তরী বাঁধবে ?আর সেটাই হলো,ক্রমশ প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে ।
        বিয়ের বয়স হোয়েছে,তাই আত্মহারা হয়ে রেবা একদিন বললো ছেলেটিকে - চলো আমরা বিয়ে করবো।ছেলেটি একটা আলতো হাসি হেসে বললো - পালিয়ে বিয়ে করা ছাড়া উপায় নেই; সমাজে যে হারে প্রথার প্রচলন চলছে তা থেকে নিস্তার নেই।
       কিন্তু কারা যেন তাদের ভাবের ঘরে চাবি দিয়েছে।পরদিন সকালে ফুল হাতে ছেলেটি তাদের সাক্ষাৎ স্থানে গিয়ে দেখলো রেবার বলাৎকার করা দেহ পড়ে আছে।ছেলেটি ছলছল চোখে রজনীগন্ধার মালাটা গলায় দিয়ে বললো - " এক সাথে দুটো কাজ সম্পন্ন করলাম"।        
রচনাকাল : ৬/৯/২০২০
© কিশলয় এবং ভাস্কর নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 7  Europe : 24  France : 2  Germany : 2  India : 145  Japan : 1  Latvia : 1  Russian Federat : 6  Saudi Arabia : 18  
Sweden : 9  Ukraine : 3  United Kingdom : 8  United States : 126  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 7  Europe : 24  France : 2  
Germany : 2  India : 145  Japan : 1  Latvia : 1  
Russian Federat : 6  Saudi Arabia : 18  Sweden : 9  Ukraine : 3  
United Kingdom : 8  United States : 126  Vietnam : 3  
লেখক পরিচিতি -
                          ভাস্কর নস্কর ৬ জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুরের এক গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে পড়াশোনার সূত্রে তার কলকাতায় বসবাস।

তিনি বর্তমানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজী সাহিত্য নিয়ে স্নাতকোত্তর বিভাগে পাঠরত। ছোটবেলায় সাহিত্যের প্রতি অনুরাগ না থাকলেও দ্বাদশ শ্রেণীর শেষের দিক থেকে কলম ধরা শুরু করেন। গল্প, অণুগল্প, কবিতা, প্রবন্ধ তথা সাহিত্যের বিভিন্ন বিষয়ের উপর লেখালিখির সৃজনশীলতা দৃষ্টান্তে আনার চেষ্টা করে চলেছেন উনি। কিছু ছোটো পত্র-পত্রিকায় লেখালেখির পাশাপাশি নানারকম অনলাইন পত্র-পত্রিকায় লেখালেখি করে থাকি।

তিনি ক্রিকেট ও ফুটবল খেলার পরম ভক্ত। 
                          
© কিশলয় এবং ভাস্কর নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
রজনীগন্ধা by Bhaskar Naskar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৮৫৮০৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী