আমার কবিতা শিক্ষাচার্যের প্রতি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৩৪০ জন পড়েছেন।
Lakshman Bhandary
আমার কবিতা শিক্ষাচার্যের প্রতি
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


শিক্ষার আলোক তুমি শিক্ষার জগতে,
জ্ঞানের বর্তিকা তুমি সেই জানে চিত্তে
অজ্ঞান যে। হে শিক্ষক, জ্ঞানদাতা তুমি
তব করুণায় জ্ঞান, লভিয়াছি আমি।


বিদ্যার প্রদীপ তুমি জ্বালিয়াছ আলো,
শিখেছি বুঝেছি যত সবকিছু ভালো।
তব আশীর্বাদে আমি বিদ্যাভ্যাস করি,
তোমার দয়ার দানে ভাসালাম তরী।


বন্দিব আচার্য্য আজি তব শ্রীচরণ,
জানাই বিনতি শ্রদ্ধা করিনু জ্ঞাপন।
যা কিছু সকলি মম সব তব দান,
তব শ্রীচরণে আজি জানাই প্রণাম।


শিক্ষক দিবস আজি, তাই জোড় করে,
হে শিক্ষক! শিক্ষাদাতা প্রণমি তোমারে।
রচনাকাল : ৫/৯/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 14  Europe : 3  France : 1  Germany : 10  India : 213  Ireland : 23  Japan : 2  Latvia : 1  Russian Federat : 1  
Saudi Arabia : 19  Sweden : 10  Ukraine : 5  United Arab Emi : 1  United Kingdom : 15  United States : 182  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 14  Europe : 3  France : 1  
Germany : 10  India : 213  Ireland : 23  Japan : 2  
Latvia : 1  Russian Federat : 1  Saudi Arabia : 19  Sweden : 10  
Ukraine : 5  United Arab Emi : 1  United Kingdom : 15  United States : 182  
Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার কবিতা শিক্ষাচার্যের প্রতি by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫৬৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী