নররূপে নারায়ণ দাও প্রভু দরশন আমার প্রাণের ঠাকুর (নবম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৮৮ টি দেশ ব্যাপী ৪২৯২০২ জন পড়েছেন।
নররূপে নারায়ণ দাও প্রভু দরশন
আমার প্রাণের ঠাকুর (নবম পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


নররূপে নারায়ণ জগদ্বন্ধু জনার্দন
কলির ঠাকুর তুমি এধরার,
তুমি দীনের বন্ধু পার করো ভবসিন্ধু
আমায় করো হে প্রভু পার।


তুমি প্রভু দয়াময় তব পদে মতি রয়
মানবের রূপে তুমি ভগবান,
দয়াল ঠাকুর তুমি ওগো প্রভু অন্তর্যামী
ভক্তি আর শ্রদ্ধা করো দান।


রামরূপে অবতার নাশিতে রাক্ষস ভার
ত্রেতাযুগে বধিলে রাবণ,
দ্বাপরেতে কৃষ্ণরূপে নাশিলে মথুরা নৃপে
কংসরাজা করিলে নিধন।


তুমি কলির ঠাকুর নামে হয় দুঃখ দূর
ঠাঁই দাও রাতুল চরণে,
দিবানিশি তব নাম জপি আমি অবিরাম
অবিরত শয়নে স্বপনে।


তুমি প্রভু অন্তর্যামী আমার জীবনস্বামী
কলিযুগে তুমি নর-নারায়ণ,
যদি তব কৃপা হয় লক্ষ্মণ ভাণ্ডারী কয়
দাও প্রভু তব রাতুল চরণ।
রচনাকাল : ৪/৯/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 8  Europe : 28  France : 6  Germany : 2  India : 170  Iran, Islamic R : 1  Ireland : 18  Russian Federat : 3  Saudi Arabia : 12  
Sweden : 10  Ukraine : 3  United Kingdom : 8  United States : 135  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 8  Europe : 28  France : 6  
Germany : 2  India : 170  Iran, Islamic R : 1  Ireland : 18  
Russian Federat : 3  Saudi Arabia : 12  Sweden : 10  Ukraine : 3  
United Kingdom : 8  United States : 135  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
নররূপে নারায়ণ দাও প্রভু দরশন আমার প্রাণের ঠাকুর (নবম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১২৩৯৩২১
  • প্রকাশিত অন্যান্য লেখনী