বিধাতা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৫৫ টি দেশ ব্যাপী ৩১৬২৯ জন পড়েছেন।
Juthika Debnath
মঙগল দীপ ধুপ জ্বেলে তোমায় পূজন করি‌,             
আলোর দিশা দেখাও প্র্ভু অন্ধকারে হরি।
প্রেম ভরে ডাকি তোমায় করি জয়গান,
দুহাত ভরে নিই যে আমি তোমার দয়ার দান।
করুণাধারা বর্ষন করে স্নাত করো মোরে,
প্রেম বিলাতে পারি যেন সকল জীবের তরে।
দূর কর সব জরা ব্যাধি কলুষ যত মনে,
হাতটি ধরে নিয়ে চল পারিজাতের বনে।
ভক্তি আবেগ জাগিয়ে তোলো তোমার জাদুবলে,
কাম ক্রোধ লোভ মোহ ত্যাজি চরণতলে।
চলার পথটি স্মরণ করে হই যে আগুয়ান,
বাধা যতই আসুক প্র্ভু জপিব নামগান।
শোক তাপ দূর কর ,মনে জাগাও শান্তি
সর্বশক্তি জাগিয়ে তোলো ক্ষমো সকল ক্লান্তি।
ঠাঁই দিও এই অধমেরে তোমার মন্দির দ্বারে
ভবনদীর তরীর মাঝি নিও যে পরপারে।




রচনাকাল : ৩/৯/২০২০
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 11  Europe : 1  Germany : 6  India : 162  Iran, Islamic R : 1  Ireland : 2  Japan : 2  Jordan : 1  Latvia : 1  
Lithuania : 1  Romania : 2  Russian Federat : 2  Saudi Arabia : 18  Sweden : 9  Ukraine : 3  United Kingdom : 10  United States : 170  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 11  Europe : 1  Germany : 6  
India : 162  Iran, Islamic R : 1  Ireland : 2  Japan : 2  
Jordan : 1  Latvia : 1  Lithuania : 1  Romania : 2  
Russian Federat : 2  Saudi Arabia : 18  Sweden : 9  Ukraine : 3  
United Kingdom : 10  United States : 170  
কবি পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বিধাতা by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫১৫১৭৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী