বনের পাখি ও খাঁচার পাখি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ৩২৫১০ জন পড়েছেন।
Juthika Debnath
খাঁচার পাখি বলে, টুনটুনি ভাই
নেচে নেচে যাও কোথা,তোমারে শুধাই?
উড়ে বেড়াও তুমি গাছ হতে গাছে,
একটু সময় পেলে এসো মোর কাছে।
পায়ে মোর আছে বেড়ি,পাখনাটা ভারী,
মুক্ত আকাশ মাঝে উড়তে না পারি।
শৈশব হতে আমি বন্দি খাঁচায়,
উড়ে গিয়ে ডালে বসি,শুধু মন চায়।
তুমি বসে শাখে শাখে কর কলতান,
আমার যে শেখানো বুলি রাধে কৃষ্ণ গান,
কইতে পারি না আমি মোর নিজ ভাষা,
এই মোর পৃথিবী,এই মোর বাসা।
গাছের কোটরে ছিলেম বনের ঠিকানায়,
খাঁচা মধ্যে বন্দি কি আমারে মানায়?

টুনটুনি বলে ওঠে:ওহে খাঁচার ভাই,
যতনে পালিত হও সন্দেহ যে নাই,
খাঁচাতে থাক বটে বাড়ীর অন্দরে।
আমি থাকি মহাকষ্টে রোদ, জলে, ঝড়ে,
সারাদিন উড়ে বেড়াই আহার অন্বেষনে,
খড়কুটো আহরনে ফিরি বনে বনে।
খাঁচার পাখি বলে :তাই তবু ভালো,
মুক্ত হতে চাই আমি, চাই মুক্ত আলো।
পালাতে পারতেম যদি,ভাবি মনে মনে
উড়ে আমি চলে যেতেম দূর কোনো  বনে
যেথা নেই কোন খাঁচা, নেই কোন বাঁধন,
ফুলে ফুলে আছে অলি,ফলে ভরা কানন।
টুনটুনি দুখে বলে-কি করবে ভাই,
এটাইতো বিধিলিপি, উপায় তো নাই।
তার চেয়ে বলি শুধু-এই আছ বেশ,
খাঁচাতেই বাঁচাবাড়া ,খাঁচাতেই শেষ।




রচনাকাল : ৩/৯/২০২০
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 3  Bahrain : 1  Canada : 9  China : 14  Europe : 2  Germany : 7  Hungary : 2  India : 172  Ireland : 6  Japan : 14  
Latvia : 1  Lithuania : 1  Oman : 1  Philippines : 2  Romania : 1  Russian Federat : 2  Saudi Arabia : 22  Sweden : 9  Thailand : 1  Ukraine : 3  
United Kingdom : 14  United States : 216  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 3  Bahrain : 1  Canada : 9  China : 14  
Europe : 2  Germany : 7  Hungary : 2  India : 172  
Ireland : 6  Japan : 14  Latvia : 1  Lithuania : 1  
Oman : 1  Philippines : 2  Romania : 1  Russian Federat : 2  
Saudi Arabia : 22  Sweden : 9  Thailand : 1  Ukraine : 3  
United Kingdom : 14  United States : 216  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বনের পাখি ও খাঁচার পাখি by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৩১
  • প্রকাশিত অন্যান্য লেখনী