পৃথিবীর পাঠশালা ( নিত্য নব পাঠমালা )
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৮৬৭ জন পড়েছেন।
Lakshman Bhandary
পৃথিবীর পাঠশালা
- লক্ষ্মণ ভাণ্ডারী

সময় কহে, চলার পথে
চলবে দ্রুতগতি।
নদী কহে, আপন বেগে
হবে বেগবতী।

সূর্য কহে, তেজে হবে
বহ্নিশিখা সম।
বায়ু কহে, ব্যাপ্ত হবে
শিক্ষানীতি মম।

চন্দ্র কহে, কইবে কথা
হেসে হেসে অনর্গল।
সাগর কহে, ঊর্মির মতো
আনন্দে হবে উচ্ছল।

পাহাড় কহে, স্থির হও
হয়ো নাকে চঞ্চল,
পর্বত কহে, দৃঢ় সংকল্পে
রইবে পড়ে অটল।

তরু কহে, সহিষ্ণু হও
ধৈর্য ধরো অবিরাম।
ফুল কহে, সুন্দর হও
চিরসুন্দর ধরাধাম।


চন্দ্র সূর্য গ্রহ তারকা
পৃথিবীরই  পাঠশালা,
প্রকৃতির রঙ্গশালায়
নিত্য নব পাঠমালা।


রচনাকাল : ১/৯/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 16  Europe : 4  France : 8  Germany : 10  India : 196  Ireland : 26  Romania : 6  Russian Federat : 3  
Saudi Arabia : 13  Sweden : 10  Ukraine : 5  United Kingdom : 13  United States : 149  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 16  Europe : 4  
France : 8  Germany : 10  India : 196  Ireland : 26  
Romania : 6  Russian Federat : 3  Saudi Arabia : 13  Sweden : 10  
Ukraine : 5  United Kingdom : 13  United States : 149  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পৃথিবীর পাঠশালা ( নিত্য নব পাঠমালা ) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৮৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী