শরতের আগমনী (কবিতার ডালি)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৫ টি দেশ ব্যাপী ৫৪২২২০ জন পড়েছেন।
Lakshman Bhandary
শরতের আগমনী (কবিতার ডালি)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

শরতের রং মেখে উঠে রবি পূর্ব দিকে
সাদামেঘ ভাসে দলে দলে,
অজয়ের দুইপারে কাশফুল ধারে ধারে
সোনা রোদ ঝরে নদীজলে।

মাধবী মালতীলতা, সুনীলা অপরাজিতা
কামিনী ও শিউলিরা ঝরে,
ফুটিল টগর বেলি, কেয়াফুল ও চামেলি
সৌরভে চিত্ত পাগল করে।

অজয়ের নদীবাঁকে পাখি ডাকে তরুশাখে
রাঙাপথে আমাদের গাঁয়ে।
সবুজ ধানের খেতে মেঠোপথে যেতে যেতে
ঘাসের শিশির লাগে পায়ে।

দিঘিভরা কালোজলে ছেলেরা শালুক তুলে
ফুলে তুলে আসে নিজ ঘরে,
মরাল মরালী আসে সারাদিন জলে ভাসে
ঘাটেতে বধূরা স্নান করে।

সরোবরে প্রস্ফুটিত শতদল বিকশিত
পুঞ্জেপুঞ্জে অলি ধেয়ে আসে,
নীল আকাশের গায় শঙ্খচিল উড়ে যায়
শরতের সাদা মেঘ ভাসে।

হৃদয়ে পুলক জাগে শরতের রং লাগে
ভেসে আসে আগমনী গান,
শরতের আগমনে রং লাগে দেহে মনে
মেতে উঠে সবাকার প্রাণ।

রচনাকাল : ৩১/৮/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 7  China : 6  Europe : 29  France : 3  Germany : 11  Hungary : 1  India : 234  Ireland : 32  Jamaica : 1  
Morocco : 1  Romania : 1  Russian Federat : 4  Saudi Arabia : 12  Sweden : 10  Ukraine : 4  United Kingdom : 18  United States : 174  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 7  China : 6  Europe : 29  
France : 3  Germany : 11  Hungary : 1  India : 234  
Ireland : 32  Jamaica : 1  Morocco : 1  Romania : 1  
Russian Federat : 4  Saudi Arabia : 12  Sweden : 10  Ukraine : 4  
United Kingdom : 18  United States : 174  Vietnam : 4  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনী (কবিতার ডালি) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৯৪০৩৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী