ভাবনার অধিকার কতটুকু?
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : পূর্বালী চক্রবর্তী
দেশ : India , শহর : বারুইপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৯৪ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ৬৯০৭২ জন পড়েছেন।
Purbali Chakrabarty

রাতের কালোর গভীরতায় 
মিলেমিশে একাকার 
মনের কতশত আবেদন
দুঃস্বপ্নের পাহারাদের মাঝে
বাঁচার জন্য মরিয়া এক মন
একান্ত অবসরে ,
ছোট বড় সব কিছুর
হিসাব মেলাবার
 বৃথা চেষ্টায় আজ,
ভাবনা কি বয়স বোঝে? 
নাকি তা আসে
অভিজ্ঞতার ফলস্বরূপ?
 সবাইকে কি ভাবতে হয়
কিছু বাঁধা ধরা নিয়মের গণ্ডিতে?
অধিকার কতটুকু কার?
উত্তর খুঁজে চলে মন ,অবিরত।।
রচনাকাল : ৩০/৮/২০২০
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 6  Egypt : 1  Europe : 1  France : 2  Germany : 8  India : 160  Iran, Islamic R : 1  Ireland : 1  Japan : 2  
Romania : 1  Russian Federat : 9  Saudi Arabia : 17  Sweden : 13  Ukraine : 4  United Kingdom : 14  United States : 130  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 6  Egypt : 1  Europe : 1  
France : 2  Germany : 8  India : 160  Iran, Islamic R : 1  
Ireland : 1  Japan : 2  Romania : 1  Russian Federat : 9  
Saudi Arabia : 17  Sweden : 13  Ukraine : 4  United Kingdom : 14  
United States : 130  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি  কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন । 
                          
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ভাবনার অধিকার কতটুকু? by Purbali Chakrabarty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০০৭১
  • প্রকাশিত অন্যান্য লেখনী