এসেছে শরৎ ( কবিতার ডালি)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৮৯৪৭৭ জন পড়েছেন।
Lakshman Bhandary
এসেছে শরৎ  (কবিতার ডালি)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

শরতের সোনা রবি 
লাল রং মাখে,
ফুলবনে ফুলকলি 
ফুটে ফুলশাখে।

শরতের আকাশেতে 
সাদামেঘ ভাসে,
দূর হতে আগমনী 
গীত ভেসে আসে।

শিশিরের বিন্দু ঝরে 
ঘাসের আগায়,
ময়না চড়ুই আসে, 
চরে আঙিনায়।

গাঁয়ের পথের বাঁকে 
গোরুগুলি চরে,
বধূরা অজয় থেকে 
জল আনে ঘরে।

শঙ্খচিল ভেসে চলে 
আকাশের গায়,
শালিকের দল উড়ে 
নদী কিনারায়।

সোনাঝরা রোদ হাসে 
অজয়ের চরে,
দুই ধারে কাশ ফুল 
ফুটে থরে থরে।

শাল পিয়ালের বনে, 
মহুল তলায়,
সাঁওতালীরা উল্লাসে 
মাদল বাজায়।

পূজার খুশিতে চিত্ত
পুলকিত হয়,
শরতের আগমনে
নাচেরে হৃদয়।

রচনাকাল : ৩০/৮/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 17  Europe : 3  France : 5  Germany : 5  India : 164  Ireland : 23  Mongolia : 1  Romania : 1  Russian Federat : 4  
Saudi Arabia : 12  Sweden : 10  Ukraine : 3  United Kingdom : 11  United States : 127  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 17  Europe : 3  France : 5  
Germany : 5  India : 164  Ireland : 23  Mongolia : 1  
Romania : 1  Russian Federat : 4  Saudi Arabia : 12  Sweden : 10  
Ukraine : 3  United Kingdom : 11  United States : 127  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
এসেছে শরৎ ( কবিতার ডালি) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৭৯৬০৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী