আত্মসম্মান
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : ভাস্কর নস্কর
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুলাই
প্রকাশিত ২২ টি লেখনী ৩৮ টি দেশ ব্যাপী ২২৬০২ জন পড়েছেন।
- কি বাবলু দা ঘটনাটা সত্যি নাকি? পাড়ার সবাই বলছে তুমিই নাকি গেছিলে ওদের বাড়িতে।
- নানা, সেরকম কিছু নয়। ওরা জানেনা তাই বলছে।
- সত্যিটা তুমিই বলো বাবলু দা শুনি তাহলে।

কথাটা বলবে, এমন সময় পাড়ার এক দল লোক এসে ঝাঁপিয়ে পরলো লাঠিসোঁটা নিয়ে বাবলুদার উপর। 

সত্যিটা যাচাই করতে একটুও সময় লাগেনি পরেশের। সে দেখলো মিনার বলাৎকার করা দেহ তাদের বাড়ির সামনে পড়ে আছে। বছর একুশের মেয়ে মিনা ,বাবা - মা নেই , একাই থাকে আর ছোটো একটা নার্সিংহোম - এ রাতের ডিউটি করে। সেদিন আর...।

বেশ কিছুদিন হলো হাজত থেকে ফিরেছে বাবলুদা। পাড়ার লোক তাকে তীব্র ঘৃণার চোখে দেখে । কারণ আর যাইহোক, তার এই অকর্মের পিছনে তার মানসিকতা টা তো স্বাভাবিকই ছিল।

হঠাৎ একদিন পরেশ চায়ের দোকানে বসে ভাঁড় হাতে চা খাচ্ছে ঠিক তখনই বাবলু দা এসে বললো - "ভাই, আত্মসমান মানে কি?"
তৎক্ষণাৎ পরেশের মনে পড়ে গেলো তার স্কুলের দিলীপবাবুর কথা। সাহিত্যের বিষয়টাকে দিলীপবাবু সমস্ত ছাত্রদের গুলে খাওয়াতেন।পরেশও বেশ ভালই হজম করেছিলো এই বিষয়টা।

উত্তরে পরেশ বললো - " আত্মসম্মান হলো এমন এক সম্পদ যা চোখে দেখা যায়না কিন্তু মানুষের চরিত্র আর আচরণ বুঝিয়ে দেয়, যে তার কাছে সেই সম্পদ আছে কি না।
তারপর একটু হেসেই বললো পরেশ- "বাবলুদা বর্তমানে সে সম্পদ আর নেই তোমার কাছে"।
রচনাকাল : ৩০/৮/২০২০
© কিশলয় এবং ভাস্কর নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 8  China : 23  France : 2  Germany : 1  India : 229  Iran, Islamic R : 1  Ireland : 7  Japan : 3  Latvia : 1  
Russian Federat : 10  Saudi Arabia : 20  Sweden : 10  Ukraine : 3  United Kingdom : 13  United States : 174  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 8  China : 23  France : 2  
Germany : 1  India : 229  Iran, Islamic R : 1  Ireland : 7  
Japan : 3  Latvia : 1  Russian Federat : 10  Saudi Arabia : 20  
Sweden : 10  Ukraine : 3  United Kingdom : 13  United States : 174  
Vietnam : 1  
লেখক পরিচিতি -
                          ভাস্কর নস্কর ৬ জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুরের এক গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে পড়াশোনার সূত্রে তার কলকাতায় বসবাস।

তিনি বর্তমানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজী সাহিত্য নিয়ে স্নাতকোত্তর বিভাগে পাঠরত। ছোটবেলায় সাহিত্যের প্রতি অনুরাগ না থাকলেও দ্বাদশ শ্রেণীর শেষের দিক থেকে কলম ধরা শুরু করেন। গল্প, অণুগল্প, কবিতা, প্রবন্ধ তথা সাহিত্যের বিভিন্ন বিষয়ের উপর লেখালিখির সৃজনশীলতা দৃষ্টান্তে আনার চেষ্টা করে চলেছেন উনি। কিছু ছোটো পত্র-পত্রিকায় লেখালেখির পাশাপাশি নানারকম অনলাইন পত্র-পত্রিকায় লেখালেখি করে থাকি।

তিনি ক্রিকেট ও ফুটবল খেলার পরম ভক্ত। 
                          
© কিশলয় এবং ভাস্কর নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আত্মসম্মান by Bhaskar Naskar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩২৮৩৮৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী