প্লিজ,বৃষ্টি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রুমা ভট্টাচার্য
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , আগষ্ট
প্রকাশিত ৩ টি লেখনী ২৩ টি দেশ ব্যাপী ১৫৪৪ জন পড়েছেন।
বৃষ্টি,আমি তোমার সাথে 
ছুট লাগাব অনেক দূর 
তুমি আমি হারিয়ে যাব 
কোন সে সুদূর অচিনপুর ।

সেই যেখানে ছোট্ট মেয়ে 
রোদ্দুরে তার কাপড় শুকায় 
তুমি আমি হঠাৎ গিয়ে 
ভিজিয়ে দিয়ে,দেখব কি হয়।

ছোট্ট মেয়ে রেগে গিয়ে 
কাপড় খানি তুলে নিয়ে 
তোমায় আমায় ভেংচি কেটে 
ঘরের পানে পালায় ছুটে।

সেই যে দূরে গ্রামের চাষী 
ধান রুইছে তোমার আশায় 
রোদের ফাঁকে কোথায় তুমি 
তাকিয়ে আছে আকাশে ঠায়।

তুমি আমি ছুট্টে গিয়ে 
ভিজিয়ে দেব এক নিমেষে 
দেখবে, কেমন খুশী হয়ে 
চাষী ভাইটি উঠবে হেসে।

বৃষ্টি,তোমার এতই তাড়া?
প্লিজ বন্ধু,একটু দাঁড়াও 
ঘরের মধ্যে বন্দী আমি 
তোমার সঙ্গে যাও নিয়ে যাও।।

রচনাকাল : ২৫/৮/২০২০
© কিশলয় এবং রুমা ভট্টাচার্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 4  China : 10  Europe : 21  France : 1  Germany : 3  India : 128  Ireland : 5  Japan : 4  Saudi Arabia : 11  
Ukraine : 2  United Kingdom : 11  United States : 115  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 4  China : 10  Europe : 21  
France : 1  Germany : 3  India : 128  Ireland : 5  
Japan : 4  Saudi Arabia : 11  Ukraine : 2  United Kingdom : 11  
United States : 115  Vietnam : 2  
© কিশলয় এবং রুমা ভট্টাচার্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্লিজ,বৃষ্টি by Ruma Bhattacharya is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪২১২২৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী