বৃষ্টি প্রেম
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ৩২১৮৬ জন পড়েছেন।
Juthika Debnath
কবিতা-----বৃষ্টি প্রেম

রিমঝিম রিমঝিম বৃষ্টি   একি অনুপম সৃষ্টি
ময়ুরী পুলকে জাগে   পেখমে রং লাগে
    মিলন তিয়াসে প্রিয়রে খোঁজে 
      চকিত চপল দৃষ্টি।
দাদুর দাদুরি উল্লাসে   গুল্ম লতার আশপাশে
গোপন প্রেমেতে মত্ত  হোক সে দিবারাত্র
         তোর ধারাতে নিজেদের হারায়ে
          ভাসে আবেগের উচ্ছ্বাসে।
মনেতে বাজালি বীন    আমি যে ছন্দহীন
বেতালে নাচি শুধু     পেতে তোর পরশটুকু
          উদ্দাম যৌবন সঁপে দিয়ে তোরে
              হলেম বা চরিত্রহীন।
প্রিয় না আসিলে পরে    একেলা বিজন ঘরে
কাটে না নিশীথ রাতি     বাসরে জ্বলেনা বাতি
               তুই দে-রে আমায় পাগল করে
                তোর মিষ্টি সুরেলা স্বরে।

 
রচনাকাল : ২৪/৮/২০২০
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 9  China : 12  Czech Republic : 8  Europe : 23  France : 29  Germany : 85  Hong Kong : 2  India : 571  Indonesia : 1  Iran, Islamic R : 1  
Ireland : 4  Italy : 2  Japan : 1  Latvia : 1  Lithuania : 1  Norway : 22  Pakistan : 1  Romania : 1  Russian Federat : 5  Saudi Arabia : 18  
Sweden : 18  Ukraine : 30  United Kingdom : 37  United States : 228  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 9  China : 12  Czech Republic : 8  Europe : 23  
France : 29  Germany : 85  Hong Kong : 2  India : 571  
Indonesia : 1  Iran, Islamic R : 1  Ireland : 4  Italy : 2  
Japan : 1  Latvia : 1  Lithuania : 1  Norway : 22  
Pakistan : 1  Romania : 1  Russian Federat : 5  Saudi Arabia : 18  
Sweden : 18  Ukraine : 30  United Kingdom : 37  United States : 228  
Vietnam : 2  
কবি পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বৃষ্টি প্রেম by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৬৯৮২৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী