প্রথম বসন্ত
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রুমা ভট্টাচার্য
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , আগষ্ট
প্রকাশিত ৩ টি লেখনী ২৬ টি দেশ ব্যাপী ১৫৮৭ জন পড়েছেন।
কবিতা,প্রেম 
    

    কবিতা;প্রথম বসন্ত 
কলমে:রুমা ভট্টাচার্য 

পলাশ রঙা পাঞ্জাবীতে 
   সেদিন তুমি সদ্য তরুণ 
উড়ো চুলে,হাল্কা গোঁফে 
দেখাচ্ছিল উফফ কী দারুণ।

আমিও সেদিন নতুন শাড়ী 
নতুন কাঁপন বুকের মাঝে 
নয়ন আমার চাতক পাখি 
সারাক্ষণই তোমায় খোঁজে।

বন্ধুপরিবৃত তুমি দাঁড়িয়েছিলে 
        পাড়ার মোড়ে 
আমিও ছিলাম সখীর দলে 
তাকাচ্ছিলাম আড়ে আড়ে।

ওদের সঙ্গে আড্ডা দিলেও 
    চোখ কিন্তু তোমার দিকে 
একটিবারের  চোখাচোখি 
শিরায় শিরায় তুফান তোলে।

একটিবারের চোখাচোখি 
হাজারবারে গিয়ে ঠেকে 
তবু আশ মেটে না,আশ মেটে না
ভাবি ,ডুব দিই ঐ অতল চোখে।

একটি কথাও হয়নি সেদিন 
তবু হাজার কথা বলেছিলাম।
তুমি আমি চোখে চোখে 
  ফাটিয়ে হোলি খেলেছিলাম।।


রচনাকাল : ২৩/৮/২০২০
© কিশলয় এবং রুমা ভট্টাচার্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 15  Czech Republic : 4  Europe : 22  France : 16  Georgia : 1  Germany : 62  Hong Kong : 2  India : 575  Italy : 4  
Jordan : 1  Netherlands : 1  Norway : 31  Pakistan : 1  Russian Federat : 5  Saudi Arabia : 12  Sweden : 14  Turkey : 1  Ukraine : 19  United Kingdom : 25  
United States : 150  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 15  Czech Republic : 4  Europe : 22  
France : 16  Georgia : 1  Germany : 62  Hong Kong : 2  
India : 575  Italy : 4  Jordan : 1  Netherlands : 1  
Norway : 31  Pakistan : 1  Russian Federat : 5  Saudi Arabia : 12  
Sweden : 14  Turkey : 1  Ukraine : 19  United Kingdom : 25  
United States : 150  Vietnam : 2  
© কিশলয় এবং রুমা ভট্টাচার্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রথম বসন্ত by Ruma Bhattacharya is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮২৭৪৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী