জন্মদাত্রী
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ৩২৫১৮ জন পড়েছেন।
Juthika Debnath
মা ,তুমি গর্ভধারিণী  মোদের জন্মদাত্রী,
সুখের অনুপ্রেরণা তুমি,  দুখের সহযাত্রী।
মা, তুমি প্রথম দেখাও  ভুবন ভরা আলো
গর্ভ হতে মুক্ত করো  ,ঘুছাও আঁধার কালো।
স্তন্যপানে পেলেম আমি  সঞ্জীবনী সুধা,
জীবনীশক্তি সঞ্চয় করে  মেটাই বাঁচার ক্ষুধা।
"মা"বলতেই মনে পড়ে  ঘুমপাড়ানির গান,
গল্প,ছড়া,শোলোক বলা  স্মৃতি অফুরান।
"মা",মানে মাতৃত্ব আর  "মা",মানেই মায়া,
"মা"মমতার প্রতিমূর্তি , শিরে ছত্রচ্ছায়া।
"মা"শব্দটি ছোট্ট হলেও  অর্থ সাগর গভীর,
মাতৃঋণ শোধ হয়না কভু  হই যত দানবীর।
"মা"মানেই এগিয়ে যাওয়া  ,শীর্ষে উঠার সোপান ,
মায়ের স্বপ্ন মুঠোয় করে  হই যে আগুয়ান।
দূরে গেলেও ছায়ার মতো  থেকো পাশে পাশে,
অনুভবে যেন পাই মা তোমায় আবেগের বিশ্বাসে।
আড়াল হতে সদাই তুমি  আশিষ খানি দিও,
যেথায় আছো ভালো থেকো  ভালোবাসা নিও।
রচনাকাল : ২২/৮/২০২০
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 5  China : 16  Colombia : 1  Czech Republic : 1  Europe : 1  France : 19  Germany : 74  Hong Kong : 2  India : 663  
Iran, Islamic R : 1  Ireland : 2  Italy : 1  Japan : 9  Kenya : 1  Lithuania : 1  Netherlands : 3  Norway : 26  Romania : 1  Russian Federat : 7  
Saudi Arabia : 21  Sweden : 9  Switzerland : 4  Ukraine : 33  United Kingdom : 21  United States : 257  Vietnam : 7  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 5  China : 16  Colombia : 1  
Czech Republic : 1  Europe : 1  France : 19  Germany : 74  
Hong Kong : 2  India : 663  Iran, Islamic R : 1  Ireland : 2  
Italy : 1  Japan : 9  Kenya : 1  Lithuania : 1  
Netherlands : 3  Norway : 26  Romania : 1  Russian Federat : 7  
Saudi Arabia : 21  Sweden : 9  Switzerland : 4  Ukraine : 33  
United Kingdom : 21  United States : 257  Vietnam : 7  
কবি পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জন্মদাত্রী by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৮২
  • প্রকাশিত অন্যান্য লেখনী