প্রাণের ঠাকুর আমার কবিতা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৮৮৫ জন পড়েছেন।
Lakshman Bhandary
প্রাণের ঠাকুর আমার কবিতা
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

ঠাকুরের জন্মমাস পূণ্য ভাদ্র মাস,
শরতের সাদামেঘ নির্মল আকাশ।
সারামাস সত্সঙ্গ মেতে ওঠে প্রাণ,
বিনতি প্রার্থনা আর ঠাকুরের গান।

তাল নবমীর তিথি পূণ্য শুক্রবার,
ভাদ্রের তিরিশ শুভ জন্মদিন তাঁর।
জয় জয় অনুকূল প্রাণের ঠাকুর,
সত্সঙ্গ দিলে হয় সর্ব দুঃখ দুর।

শুনহ জীবের জীব বচন আমার,
কলির ঠাকুর যিনি অখিলের সার।
ভজ নাম জপ নাম, সুমধুর নাম,
অহরহ নাম জপে সিদ্ধ মনস্কাম।

হৃদয় দেবতা তুমি আরাধ্য আমার,
চরণে জানাই প্রভু কোটি নমস্কার।

রচনাকাল : ২২/৮/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 13  Europe : 2  France : 9  Germany : 7  India : 196  Iran, Islamic R : 1  Ireland : 26  Japan : 1  Morocco : 1  
Nepal : 1  Russian Federat : 1  Saudi Arabia : 16  Spain : 1  Sweden : 10  Ukraine : 3  United Kingdom : 16  United States : 159  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 13  Europe : 2  France : 9  
Germany : 7  India : 196  Iran, Islamic R : 1  Ireland : 26  
Japan : 1  Morocco : 1  Nepal : 1  Russian Federat : 1  
Saudi Arabia : 16  Spain : 1  Sweden : 10  Ukraine : 3  
United Kingdom : 16  United States : 159  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রাণের ঠাকুর আমার কবিতা by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৪০০
  • প্রকাশিত অন্যান্য লেখনী