মা মনসার পূজা (ধর্মীয় কবিতা) সমাপ্তি পর্ব
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩২৯৮ জন পড়েছেন।
মা মনসার পূজা (ধর্মীয় কবিতা) সমাপ্তি পর্ব
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


(পঞ্চম পরিচ্ছেদ)


চাঁদ সদাগরে বলে সায়বেনের ঝি,
বামহস্তে পূজা দিতে চাঁদ হল রাজি।
ছয় পুত্র প্রাণ পায়, ভাসে মধুকর,
বামহস্তে পূজা করে সাধু চন্দ্রধর।


পূজা নিতে মনসার মর্ত্যে আগমন,
স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ।
মা মনসার পাঁচালি যেবা পাঠ করে,
সর্প ভয় কাটে তার মনসার বরে।


শুনহ জীবের জীব বচন আমার,
শ্রাবণ সংক্রান্তিতে পূজা মনসার।
উপবাসী থাকি সবে পূজা কর তাঁর,
লভিবে অপার সুখ কহিলাম সার।


মা মনসার পাঁচালি হল সমাপন,
জয় মা মনসা দেবী বল সর্বজন।
রচনাকাল : ২১/৮/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 2  Bangladesh : 7  Canada : 31  China : 16  Europe : 24  France : 9  Germany : 10  Hungary : 17  India : 489  
Ireland : 24  Japan : 3  Latvia : 3  Netherlands : 1  Pakistan : 2  Russian Federat : 6  Saudi Arabia : 17  Sweden : 16  Ukraine : 3  United Kingdom : 12  
United States : 373  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 2  Bangladesh : 7  Canada : 31  
China : 16  Europe : 24  France : 9  Germany : 10  
Hungary : 17  India : 489  Ireland : 24  Japan : 3  
Latvia : 3  Netherlands : 1  Pakistan : 2  Russian Federat : 6  
Saudi Arabia : 17  Sweden : 16  Ukraine : 3  United Kingdom : 12  
United States : 373  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মা মনসার পূজা (ধর্মীয় কবিতা) সমাপ্তি পর্ব by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৬৯৯০১
  • প্রকাশিত অন্যান্য লেখনী