বিচার
আনুমানিক পঠন সময় : ৬ মিনিট

কবি : অনুপ বর্মন
দেশ : INDIA , শহর : Burdwan

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , আগষ্ট
প্রকাশিত ৪ টি লেখনী ৩১ টি দেশ ব্যাপী ৪২৭৩ জন পড়েছেন।
                                               বিচার 
                                             অনুপ বর্মন 

                                 আজ 'পিরু' বাগালের মৃত্যুর 
                                 পাঁচ বছর পূর্ণ হলো
                                 যদিও মৃত্যু না খুন- এই নিয়ে 
                                 বিবাদের তোয়াক্কা কেউ করেনি।
                                 'পিরু'র বেটি ফুলটুসি সকাল বেলায়
                                 'চৌধুরী' বাবুর বাগান বাড়ি থেকে
                                 জুঁই ফুল কুড়িয়ে মালা গেঁথেছে।
                                 'পিরু'র বেটা নরেশ সেই মালা
                                  তার বাপের ছবিতে ঝুলিয়ে দিয়ে
                                  করেছে মৃত্যু বার্ষিকী পালন।


                                  দীনের পিতার দাম 'বাবু'রা দেয়না।
                                  অভাবের তাড়নায় 'পিরু' যেদিন 
                                  'চৌধুরী'দের ধান চুরি করেছিল,
                                   বিচারে, চাবুকের নিদান,
                                               তারপর?
                                   অ্যাড্রিনালিন চালিত বর্বর আবেগ
                                   বিশ্বস্ত নন্দন-সম 'পিরু' হয়েছিল বেইমান, শয়তান।
                                   কাতর আর্তনাদ, তীব্র বেদনা,
                                   বাঁচার বুক-ফাটা চিৎকার,
                                             না, সব বৃথা।
                                    বৈঠকখানায় শায়িত নিথর দেহ,
                                               কেউ নেই,
                                    শুধু মাথার কাছে ফুলটুসি 
                                    আর পায়ের কাছে নরেশ।
                                    'পিরু' পায়নি 'থেমিস্'- এর 'বর'।
                                 

রচনাকাল : ২০/৮/২০২০
© কিশলয় এবং অনুপ বর্মন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Australia : 2  Austria : 1  Canada : 36  China : 14  Europe : 3  France : 18  Germany : 75  Hong Kong : 12  India : 794  
Ireland : 4  Lithuania : 1  Netherlands : 2  Norway : 37  Romania : 1  Russian Federat : 9  Saudi Arabia : 22  Sweden : 19  Switzerland : 10  Ukraine : 32  
United Kingdom : 18  United States : 207  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Australia : 2  Austria : 1  Canada : 36  
China : 14  Europe : 3  France : 18  Germany : 75  
Hong Kong : 12  India : 794  Ireland : 4  Lithuania : 1  
Netherlands : 2  Norway : 37  Romania : 1  Russian Federat : 9  
Saudi Arabia : 22  Sweden : 19  Switzerland : 10  Ukraine : 32  
United Kingdom : 18  United States : 207  Vietnam : 4  
© কিশলয় এবং অনুপ বর্মন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বিচার by ANUP BARMAN is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮২৭৪৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী