, শহর : Kolkataএখন আমি ছোট, ভাবি কবে বাবার মতন হব বড়। আমার কাঁধে স্কুল ব্যাগ, বাবার কাঁধে ল্যাপটপ ব্যাগ। আমি চালাই দুই চাকা, বাবা চালাই চার চাকা। আমার ডেলী স্কুল ড্রেস, বাবার সদা ওয়েল ড্রেস। আমি এবার বাড়লাম, সাথে দায়িত্বকেও বাড়ালাম। বাবার মত ব্যাগ ঘাড়ে সেজে গুজে অফিস গেলাম। বসের কটূক্তি, টার্গেটের পাহাড় নিয়ে ঘরে ফিরলাম। বুঝলাম বাবার সেই স্বগোক্তি 'কেনো যে বড় হলাম?রচনাকাল : ১৬/৮/২০২০