স্বাধীন ভারত (গীতি কবিতা)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৭৩৪৩ জন পড়েছেন।
স্বাধীন ভারত স্বাধীন ভারত
                গাও ভারতের জয়গান,
স্বাধীনতার পরশ পেয়ে
               মেতে উঠুক সবার প্রাণ।

কাশ্মীর থেকে কন্যাকুমারিকা,
ভারতের ভালে বিজয়-টীকা,
হাতে লয়ে জাতীয় পতাকা
             গাহিছে ভারতের সন্তান।
স্বাধীন ভারত স্বাধীন ভারত
                গাও ভারতের জয়গান।

উত্তরে হিমালয়ের শিরে
দক্ষিণে কুমারিকা তীরে
ত্রিবর্ণ পতাকা গর্ব ভরে
               গায় ভারতের জয়গান।
স্বাধীনতার পরশ পেয়ে
               মেতে উঠুক সবার প্রাণ।

ভারত স্বাধীন ভারত স্বাধীন,
আজ মোরা নই পরাধীন,
বর্ষে বর্ষে আসে শুভ-দিন
              আমার ভারত মহীয়ান।
স্বাধীন ভারত স্বাধীন ভারত
                গাও ভারতের জয়গান।

রচনাকাল : ১৬/৮/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 12  Europe : 2  France : 6  Germany : 11  Hungary : 1  India : 172  Ireland : 22  Romania : 1  Saudi Arabia : 16  
Spain : 1  Sweden : 10  Turkey : 1  Ukraine : 3  United Kingdom : 10  United States : 158  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 12  Europe : 2  France : 6  
Germany : 11  Hungary : 1  India : 172  Ireland : 22  
Romania : 1  Saudi Arabia : 16  Spain : 1  Sweden : 10  
Turkey : 1  Ukraine : 3  United Kingdom : 10  United States : 158  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বাধীন ভারত (গীতি কবিতা) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৩২৮৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী