স্বাধীন দিনের স্বপ্ন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ঋত্বিকা গায়েন
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ১৬ টি লেখনী ৪৮ টি দেশ ব্যাপী ২১৮৬৮ জন পড়েছেন।
Ritwika Gayen
রেললাইনের ধারে শুকিয়ে যাওয়া
রক্তের ছাপের ওপর লুকোচুরি খেলছিলো
পাশের বস্তির বেনামী ছেলেরা।
স্বাধীনতা দিবসের তাড়া নেই ওদের খেলার মাঝে।

ভোর হতেই পাশের বাড়িতে এসে পড়েছে
মেনকা বৌদি এঁটো বাসন ধুতে,
শিল নোড়াতে বাটছে খোসা ছাড়ানো রসুন।
স্বাধীনতা দিবসের তাড়া নেই ওর কাজের মাঝে।

স্টেশন মোড়ে অন্ধ ভিখারীটা
আজও গান গাইছে কারশেডের নীচে বসে,
ফুটো বাটিতে পড়ছে গুটিকয়েক একটাকা দুটাকা।
স্বাধীনতা দিবসের তাড়া নেই তার গানের মাঝে।

হাসপাতালে বেড না পাওয়ায়
অসুস্থ ছেলেকে বুকে করে নিয়ে ঘুরছে মা,
এক হাসপাতাল থেকে আর এক হাসপাতাল।
স্বাধীনতা দিবসের তাড়া নেই চোখভর্তি জলের মাঝে।

কারখানায় কাজ হারানো আহমেদ
আজও একটা কাজ খুঁজছে হন্যে হয়ে,
শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে।
স্বাধীনতা দিবসের তাড়া নেই শ্রান্তিহীন ঘামের মাঝে।

স্বাধীনতা দিবসের স্বপ্ন খুঁজতে খুঁজতে
এরা একে একে শান্ত হয়ে গেছে দীঘির মতো।
এদের এখন শুধু তাড়া বলতে
দুটো গরম ভাতের পরে আশা
একফালি ছাদ আর অফুরন্ত ভালোবাসা।
রচনাকাল : ১৪/৮/২০২০
© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 11  China : 29  Europe : 1  France : 55  Germany : 95  Hong Kong : 1  Hungary : 1  India : 1190  Ireland : 35  
Japan : 2  Kenya : 1  Lithuania : 4  Norway : 51  Romania : 14  Russian Federat : 6  Saudi Arabia : 22  Switzerland : 8  Ukraine : 50  United Kingdom : 31  
United States : 407  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 11  China : 29  Europe : 1  
France : 55  Germany : 95  Hong Kong : 1  Hungary : 1  
India : 1190  Ireland : 35  Japan : 2  Kenya : 1  
Lithuania : 4  Norway : 51  Romania : 14  Russian Federat : 6  
Saudi Arabia : 22  Switzerland : 8  Ukraine : 50  United Kingdom : 31  
United States : 407  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          ঋত্বিকা গায়েন দক্ষিণ ২৪ পরগনার এক অখ্যাত গ্ৰাম ভবানীপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে মাত্র সাত বছর বয়সে পরিবার সমেত মফঃস্বল শহর জয়নগরে আসেন। বর্তমানে সেখানেই থাকেন।

উনি পেশায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা।

ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্ৰহই তাঁকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তাঁর লেখা বিভিন্ন কবিতা ও গল্প নানান পত্র পত্রিকায় ও ই- ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। লেখালেখি ছাড়াও ছবি আঁকা, আবৃত্তি ,নাটক ও নানা ধরনের বই পড়া তাঁর অত্যন্ত প্রিয়।  
                          
© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বাধীন দিনের স্বপ্ন by Ritwika Gayen is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৮০৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী