স্বাধীনতা দিবসের প্রার্থনা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : শংকর ব্রহ্ম


কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , আগষ্ট
প্রকাশিত ১ টি লেখনী ২৪ টি দেশ ব্যাপী ২১৩৮ জন পড়েছেন।
Shankar Bramha
এখন কবিতার শব্দগুলি
সরাসরি উঠে আসুক বুলেটের মতো
                             দাঙ্গাকে বিদ্ধ করে,
এখন কবিতার ছন্দ
আচমকা বেজে উঠুক ডুগডুগির মতো
              সাম্প্রদায়িক পিঠের চামড়ায়।

এখন কবিতার রূপকল্প
বুকের ভিতর জ্বলে উঠুক 
                                   মশালের মতো
যাতে অন্ধ সংস্কারগুলো
         দাউ দাউ করে পুড়ে যেতে পারে। 

এখন আর কোনো কথা নয়
আমাদের একমাত্র জপের মন্ত্র হোক,
অন্য কোন অমৃতলোকে নয়
এই মর্তলোকেই মানবতা মূর্ত হয়ে উঠুক।
রচনাকাল : ১৪/৮/২০২০
© কিশলয় এবং শংকর ব্রহ্ম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 8  China : 20  France : 38  Germany : 71  Hong Kong : 3  Hungary : 2  India : 856  Ireland : 5  Japan : 1  
Lithuania : 1  Norway : 46  Pakistan : 1  Poland : 1  Romania : 13  Russian Federat : 5  Saudi Arabia : 17  Switzerland : 9  Ukraine : 42  United Kingdom : 31  
United States : 265  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 8  China : 20  France : 38  
Germany : 71  Hong Kong : 3  Hungary : 2  India : 856  
Ireland : 5  Japan : 1  Lithuania : 1  Norway : 46  
Pakistan : 1  Poland : 1  Romania : 13  Russian Federat : 5  
Saudi Arabia : 17  Switzerland : 9  Ukraine : 42  United Kingdom : 31  
United States : 265  Vietnam : 1  
© কিশলয় এবং শংকর ব্রহ্ম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বাধীনতা দিবসের প্রার্থনা by Shankar Bramha is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৩৯৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী