এই আমার স্বাধীন দেশ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সংগীতা দত্ত (ঘোষ)
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুলাই
প্রকাশিত ৬ টি লেখনী ৪১ টি দেশ ব্যাপী ৭৬৭৬ জন পড়েছেন।
Sangita Dutta Ghosh
স্বাধীনতার আলোকে আমরা কি সত্যিই স্বাধীন 
শিরোনাম- এই আমার স্বাধীন দেশ
✍️ সংগীতা দত্ত(ঘোষ)

এই আমার স্বাধীন দেশ!
যে দেশে জীবন্ত দুর্গার ভ্রূণকে,
হত্যা করা হয় জন্ম নেওয়ার আগে।
সে দেশেই মন্ডপে মন্ডপে কোটি টাকার বিনিময়ে,
মাটির দুর্গাকে পুজো করা হয় আবার মা বলে।

সত্যি এই আমার স্বাধীন দেশ!
যেখানে কত মানুষ পরে থাকে ফুটপাতে,
খোলা আকাশের নিচে ঐ রাজপথে।
সেই রাজপথেই আবার ডি  জে, ঢাক বাজিয়ে,
ক্যার্নিভালে নিয়ে যাওয়া হয় মাটির দুর্গাকে।

বাহ এটাই আমার স্বাধীন দেশ!
যে দেশে সাফাই কর্মীদেরও দরকার,
চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতার।
সে দেশেই আবার নেতা ও মন্ত্রীদের লাগে না,
দেশ চালানোর জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা।

হে সত্যি এই আমার স্বাধীন দেশ!
যেখানে এক ভারতবর্ষের মানুষ জাতপাত ও ধর্মের জন্য,
লড়াই করছে দিনরাত, ভাসাচ্ছে রক্তের বন্যা।
সেখানে আরেক ভারতবর্ষের মানুষ একটু অর্থের জন্য,
হাহাকার করে মরছে দুবেলা দু মুঠো খাবার ও বস্ত্রের জন্য।
কবে যে উড়তে পারবো নিজের ইচ্ছে ডানা মেলে,
কখন যে আমরা এগিয়ে যাবো সব বাধাকে পিছনে ফেলে।
স্বার্থের দুনিয়ায় মানুষ আজ হারিয়েছে মনুষ্যত্ববোধ, অন্যায় হয়েছে সীমাহীন,
স্বাধীনতার আলোর মাঝখানে আমরা কি হতে পারবো স্বাধীন।
রচনাকাল : ১৪/৮/২০২০
© কিশলয় এবং সংগীতা দত্ত (ঘোষ) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 5  China : 20  Europe : 1  France : 73  Germany : 117  Hong Kong : 14  India : 1052  Ireland : 13  Japan : 2  
Lithuania : 3  Malaysia : 2  Netherlands : 3  Norway : 49  Pakistan : 1  Poland : 1  Romania : 17  Russian Federat : 21  Saudi Arabia : 19  Switzerland : 3  
Ukraine : 66  United Arab Emi : 1  United Kingdom : 49  United States : 311  Vietnam : 7  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 5  China : 20  Europe : 1  
France : 73  Germany : 117  Hong Kong : 14  India : 1052  
Ireland : 13  Japan : 2  Lithuania : 3  Malaysia : 2  
Netherlands : 3  Norway : 49  Pakistan : 1  Poland : 1  
Romania : 17  Russian Federat : 21  Saudi Arabia : 19  Switzerland : 3  
Ukraine : 66  United Arab Emi : 1  United Kingdom : 49  United States : 311  
Vietnam : 7  
© কিশলয় এবং সংগীতা দত্ত (ঘোষ) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
এই আমার স্বাধীন দেশ by Sangita Dutta Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৩৭৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী