স্বাধীনতা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ৩২১৯৫ জন পড়েছেন।
Juthika Debnath
স্বাধীনতা না থাকলে গড়ে না আত্মবিশ্বাস,
পরের ঘাড়ে পড়ে শুধু ব্যর্থতার দীর্ঘশ্বাস।
চারিদিকে বাঁধা বেড়া ,লজ্জা, ঘৃণা,ভয়,
স্ংকল্পে সে পিছু হটে, সদাই সংশয়।
পরের শাসনে চলাবলা, পরের অধীনে বাঁচা,
জীবনটাই তার বাঁকাচোরা,ভিজেমাটি কাঁচা।
স্বাধীন মানুষ ভাঙতে পারে পরাধীনতার শিকল,
বীরদর্পে এগিয়ে যায়,হয় না কর্মে বিফল।
পরের অঙ্গুলিহেলনে নয়কো, হ'লে স্বাধীনচেতা,
তবেই হয় বীর, নির্ভিক-আগামী দিনের নেতা।
স্বাধীনতাই জাগাতে পারে সুপ্ত ইচ্ছা, বাসনা,
স্বপ্ন দেখার শক্তি জোগায়, জোগায় অনুপ্রেরণা।
স্বাধীন মানুষ আনতে পারে জাতির স্বাধীনতা,
কঠিন হস্তে রুখতে পারে অপশাসনের ক্ষমতা।
স্বাধীন মানুষ গাইতে পারে জীবনের জয়গান,
মানবসেবায় নিজেরে বিলায়ে হয় সে কীর্তিমান।



রচনাকাল : ১৪/৮/২০২০
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 7  China : 25  Czech Republic : 3  Europe : 1  France : 68  Germany : 164  Hong Kong : 13  India : 1763  Ireland : 1  
Japan : 3  Lithuania : 2  Netherlands : 3  Norway : 125  Pakistan : 2  Poland : 1  Romania : 17  Russian Federat : 14  Saudi Arabia : 26  Sweden : 9  
Switzerland : 15  Ukraine : 68  United Kingdom : 78  United States : 432  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 7  China : 25  Czech Republic : 3  
Europe : 1  France : 68  Germany : 164  Hong Kong : 13  
India : 1763  Ireland : 1  Japan : 3  Lithuania : 2  
Netherlands : 3  Norway : 125  Pakistan : 2  Poland : 1  
Romania : 17  Russian Federat : 14  Saudi Arabia : 26  Sweden : 9  
Switzerland : 15  Ukraine : 68  United Kingdom : 78  United States : 432  
Vietnam : 3  
কবি পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বাধীনতা by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৬৯৮৯৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী