অন্য মা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : মহাশ্বেতা রায়
দেশ : India , শহর : হাবড়া

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , আগষ্ট
প্রকাশিত ২ টি লেখনী ২৫ টি দেশ ব্যাপী ৯৯৬ জন পড়েছেন।
Mahasweta Ray
সোমার জন্মদিনে মা মালবিকার উৎসাহে সৌমাল্য সোমার বন্ধুদের নিমন্ত্রণ করেছে। বাড়ী সুন্দর করে সাজিয়েছে। পায়েসের সুগন্ধ বেরোচ্ছে । সোমার একটু লজ্জাই করছে। বিয়ের পর জন্মদিন পালন!

বারান্দায় আকাশের দিকে চেয়ে সোমার মনে পড়ে, চাকরিটা পাবার পর থেকে মালবিকা রোজ সৌমাল্যকে ডেকে দেয় তার ব্যাগে জল, ছাতা, খাবার ভরে দেবার জন্য। আর মালবিকার বানানো চায়ে চুমুক দিয়ে রোজ সে ছোটে বাস ধরতে। 

মা মালবিকার ডাকে সম্বিত ফেরে সোমার, "কেক কাটবি আয়। বন্ধুরা চলে এসেছে"। সোমা দেখে, আকাশের তারা হয়ে যাওয়া তার মা আজ খুশিতে জ্বলজ্বল করছে ।
রচনাকাল : ১৩/৮/২০২০
© কিশলয় এবং মহাশ্বেতা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 11  China : 15  Europe : 22  France : 2  Germany : 9  Hungary : 1  India : 157  Ireland : 3  Japan : 1  
Lithuania : 1  Romania : 2  Russian Federat : 9  Saudi Arabia : 18  Sweden : 9  Ukraine : 5  United Arab Emi : 1  United Kingdom : 13  United States : 159  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 11  China : 15  Europe : 22  
France : 2  Germany : 9  Hungary : 1  India : 157  
Ireland : 3  Japan : 1  Lithuania : 1  Romania : 2  
Russian Federat : 9  Saudi Arabia : 18  Sweden : 9  Ukraine : 5  
United Arab Emi : 1  United Kingdom : 13  United States : 159  Vietnam : 2  
© কিশলয় এবং মহাশ্বেতা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অন্য মা by Mahasweta Ray is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮১৭২৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী