স্বাধীনতার তরে
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখিকা : পূর্বালী চক্রবর্তী
দেশ : India , শহর : বারুইপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৯৪ টি লেখনী ৬১ টি দেশ ব্যাপী ৬৪৩৭৬ জন পড়েছেন।
Purbali Chakrabarty
দেশবাসীর বহু কাঙ্খিত স্বাধীনতা লাভের মুলে রয়েছে অসংখ্য মানুষের স্বার্থত্যাগ,রক্তপাত বা আত্মবলিদান।
সাহিত্যিক রা ব্রিটিশ অত্যাচারের প্রতিবাদে মুখর হয়েছিলেন লেখনীতে।দেশপ্রেমিক মহান বিপ্লবীরা নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়ে লড়েছেন দেশের তরে।দেশের স্বাধীনতা লাভের জন্য প্রতিটি দেশপ্রেমিকের অবদান যথেষ্ট ভূমিকা রাখে।ক্ষুদিরাম,গান্ধীজি, নেতাজী দের মতো বহু দেশপ্রেমিকের স্বার্থ ত্যাগ বৃথা হয় নি...মিলেছে স্বাধীনতা। মহান বিপ্লবী ও নেতা
সুভাষ চন্দ্র বসু ১৮৯৭সালের ২৩শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন কটক শহরে। ছোট থেকেই ছিলেন ভীষণ মেধাবী।স্কুল কলেজ র নানান কঠিন পরীক্ষায় উত্তীর্ণ এই কৃতি ছাত্র টি মাত্র ২৭বছর বয়সে কলকাতা কর্পোরেশনের এক্সিকিউটিভ অফিসার হিসাবে নির্বাচিত হন।জাতীয় কংগ্রেস সভাপতি র পদ পেলেও নানান মতবিরোধের জন্য দল ত্যাগ করে নিজের নেতৃত্বে গঠন করেন  ফরওয়ার্ড ব্লক।এসময় তার ব্রিটিশ বিরোধী প্রতিবাদ বন্ধ করার জন্য ব্রিটিশ সরকার তাকে  বেশ কয়েকবার কারাবন্দী করে কিন্তু দেশবাসীর প্রতিবাদে বেশিদিন বন্দী রাখতে পারেনি তাকে।এরপর একসময়  তিনি স্বগৃহে নজরবন্দি  থাকলেও নিজের অদম্য ইচ্ছাশক্তির জোরে সকল বাধা পেরিয়ে  পৌঁছে যান সুদূর দক্ষিণ পূর্ব এশিয়ায়,গঠন করেন আজাদ হিন্দ ফৌজ।ফৌজের সৈনিকরা ওনাকে গুরুর সম্মান দিয়ে নেতাজী উপাধিতে ভূষিত করে।যদিও একসময় প্রাকৃতিক প্রতিকূলতার কাছে ফৌজকে নতিস্বীকার করতে হয়েছিলো,তবু ততদিনে ভারতে  দেশবাসীর মনে জাগিয়ে তুলতে পেরেছিলেন প্রকৃত দেশপ্রেম।তার অনমনীয় সাহসিকতা এবং তীব্র স্বদেশপ্রেম উদ্বুদ্ধ করেছিল ভারতবাসীকে,তারই ফলসরূপ আমাদের স্বাধীনতা দিবস উদযাপন।
এই মহান বিপ্লবীরা আজ সশরীরে উপস্থিত না থাকলেও প্রতিমুহূর্তে বিরাজমান দেশবাসীর মনের গভীরে,তারা যে সাহসের ই আর এক নাম। স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের সময় ওনারাও যেনো বলে ওঠেন "বন্দেমাতরম"।অনুভূতিতে আছেন তারা।এ যে তাদের প্রাণের প্রিয় জন্মভূমি ।হে বীর,জন্মভূমি তোমাদের ভোলেনি,দেশবাসী তোমাদের মনে রাখবে যুগ যুগ ধরে। তোমরা ছাড়া এ স্বাধীনতার সুখ দেশ পেতো না কখনোই।  প্রণাম জানাই তোমাদের সকলের চরণে।।









রচনাকাল : ১৩/৮/২০২০
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 9  Europe : 26  France : 5  Germany : 5  India : 150  Iran, Islamic R : 1  Japan : 1  Netherlands : 1  Romania : 1  
Russian Federat : 2  Saudi Arabia : 16  Sweden : 13  Ukraine : 5  United Kingdom : 8  United States : 129  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 9  Europe : 26  France : 5  
Germany : 5  India : 150  Iran, Islamic R : 1  Japan : 1  
Netherlands : 1  Romania : 1  Russian Federat : 2  Saudi Arabia : 16  
Sweden : 13  Ukraine : 5  United Kingdom : 8  United States : 129  
Vietnam : 4  
লেখিকা পরিচিতি -
                          পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি  কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন । 
                          
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বাধীনতার তরে by Purbali Chakrabarty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৯০৫৫৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী