শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী (ধর্মীয় কবিতা)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৭৩৭৮ জন পড়েছেন।
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী (ধর্মীয় কবিতা)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


কৃষ্ণ জন্মাষ্টমী তিথি পবিত্র দিবসে,
মহিলা, কুমারী, বালা থাকে উপবাসে।
যুবতীরা সকলেই উপবাস করে,
মনোমত লভে পতি শ্রীকৃষ্ণের বরে।


জন্মিল যখন কৃষ্ণ কংস কারাগারে,
বসুদেব রাখি এলো যমুনার পারে।
শ্রাবণে বাদলধারা ঝর ঝর ঝরে,
কড় কড় ডাকে মেঘ অম্বরে অম্বরে।


বিজুলি ঝলসি উঠে ঘন কৃষ্ণ মেঘে,
কৃষ্ণ লয়ে বসুদেব ধায় দ্রুতবেগে।
বসুদেব নামি পড়ে যমুনার জলে,
শৃগালে দেখায় পথ অগ্রে অগ্রে চলে।


মুষল ধারায় বৃষ্টি অবিরাম ঝরে,
বাসুকি ধরিল ফনা মস্তক উপরে।
যমুনার পারে আছে নন্দের ভবন,
নন্দের ভবনে কৃষ্ণ বাড়ে অনুক্ষণ।


শ্রীকৃষ্ণের জন্মকথা শুন দিয়া মন,
জন্মাষ্টমী কাব্য লিখে শ্রীমান লক্ষ্মণ।
রচনাকাল : ১১/৮/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 9  Canada : 21  China : 8  Europe : 7  France : 6  Germany : 9  Hungary : 7  India : 300  Ireland : 25  
Japan : 1  Malaysia : 1  Netherlands : 1  Romania : 2  Russian Federat : 2  Saudi Arabia : 15  Sweden : 10  Turkey : 1  Ukraine : 3  United Kingdom : 12  
United States : 263  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 9  Canada : 21  China : 8  
Europe : 7  France : 6  Germany : 9  Hungary : 7  
India : 300  Ireland : 25  Japan : 1  Malaysia : 1  
Netherlands : 1  Romania : 2  Russian Federat : 2  Saudi Arabia : 15  
Sweden : 10  Turkey : 1  Ukraine : 3  United Kingdom : 12  
United States : 263  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী (ধর্মীয় কবিতা) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৩৩০২
  • প্রকাশিত অন্যান্য লেখনী