বন্ধুত্ব
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : লিজা মন্ডল
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ১৫ টি লেখনী ৪৬ টি দেশ ব্যাপী ১৪৫৭৮ জন পড়েছেন।
Liza Mondal
ইভেন্ট :~: অনুগল্পের খাতা 
বিষয় : : বন্ধুত্ব 

                       ~: ভালো থাকা :~  

বিমলা আজ একটু সুস্থ বোধ করছে। কিছুদিনের হঠাৎ অসুস্থতা বিমলাকে খুব দুর্বল কোরে দিয়েছে।কোনো জ্ঞান ছিলো না তার। এই ফেলে আসা দিনে সব যেনো জলছবির মতো চোখের সামনে এসেও মিলিয়ে যাচ্ছে।জ্বরের ঘোরে কাউকে পাশে দেখেছিলো সে , কিন্তু সবই যে বড্ড আবছা।
'আনন্দধারা' বৃদ্ধাশ্রমে বিমলা নতুন সদস্যা। ধুম জ্বরে বিমলা যখন প্রায় সংজ্ঞানহীন তখন পরেশ বাবুই ওর মাথার কাছে বসে নিশ্চুপে রাত-দিন সেবা কোরেছে।কিন্তু তারা দুজন যে একে অপরের কাছে সম্পূর্ণ অচেনা। অথচ খুব চেনা অনুভূতি ছিলো পরেশের কাছে। 
বিমলার মিলিয়ে যাওয়া জলছবি স্পষ্ট কোরে পরেশ বোলে ওঠে , ' কি রে , আজ কেমন আছিস ?' বিমলা চমকে ওঠে , অজান্তেই বিমলা বোলে ওঠে , ' দাদা ভাই , খুব ভালো আছি।' 
জীবনের অপরাহ্নে বন্ধুরূপী ভাই-বোনের সাক্ষী হয়ে রইলো ঘরে ফেরা ক্লান্ত বিহঙ্গের দল। পড়ন্ত বিকেলে ভাই-বোনের এমন বন্ধুত্ব তাদের ভালো থাকার বাঁধন কে আরও সুদৃঢ় কোরে তুললো।












রচনাকাল : ৯/৮/২০২০
© কিশলয় এবং লিজা মন্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 23  Europe : 23  France : 1  Germany : 11  Hungary : 2  India : 167  Japan : 5  Lithuania : 1  Romania : 1  
Russian Federat : 3  Saudi Arabia : 21  Sweden : 9  Ukraine : 4  United Kingdom : 13  United States : 144  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 23  Europe : 23  France : 1  
Germany : 11  Hungary : 2  India : 167  Japan : 5  
Lithuania : 1  Romania : 1  Russian Federat : 3  Saudi Arabia : 21  
Sweden : 9  Ukraine : 4  United Kingdom : 13  United States : 144  
Vietnam : 2  
লেখিকা পরিচিতি -
                          লিজা মন্ডল (সাহা) ১৭ই মার্চ , উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরে জন্মগ্রহণ করেন।

তিনি ছোট থেকে পড়াশুনার পাশাপাশি গান, নাচের চর্চাও করেছেন। পরবর্তীকালে বাংলা সাহিত্য নিয়েই তাঁর পড়াশুনা। ছোটবেলা থেকেই গল্পের বই পড়ার প্রবণতা খুবই ছিল , তাছাড়া সাহিত্যচর্চার পাশাপাশি বিভিন্ন লেখক-কবিদের গল্প , উপন্যাস, কবিতা ইত্যাদি পড়তেও তিনি ভালোবাসেন।  
                          
© কিশলয় এবং লিজা মন্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বন্ধুত্ব by Liza Mondal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৪৫১
  • প্রকাশিত অন্যান্য লেখনী