দায়ভার
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : লিজা মন্ডল
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ১৫ টি লেখনী ৪৬ টি দেশ ব্যাপী ১৪৫৭২ জন পড়েছেন।
Liza Mondal
গোধূলীর আবছা আলোয় পায়েল মালতী মাসীকে দেখেই আনন্দে আত্মহারা হয়ে ঢিপ কোরে প্রণাম টা সেরে নিলো। আজ ডক্টর প্রলয়-অনিতার একমাত্র মেয়ে পায়েলের জন্মদিন। অনিতাও একজন গাইনোকোলজিস্ট, কিন্তু মেয়ের আজ আঠারো বছর পূর্ণ হচ্ছে তাই আজ পায়েলের মা- বাবা তাকে তার সব চাইতে স্পেশাল গিফ্ট টা দেবে।

★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ ★ 

সেই দিনটার কথা অনিতার আজ বড্ড মনে পড়ছে-অনিতার নতুন করে 'মা' হওয়া আর নিষিদ্ধপল্লীর মালতীর অনিতাকে মাতৃত্বের দায়ভার দেওয়া। সত্যতাটাই আজ পায়েলের উপহার। দেবকী মা আর যশোদা মা দুজনেই পায়েলকে যে বড্ড ভালোবাসে।
রচনাকাল : ৯/৮/২০২০
© কিশলয় এবং লিজা মন্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 5  Europe : 23  Germany : 10  Greece : 1  India : 140  Iran, Islamic R : 1  Japan : 2  Lithuania : 1  Pakistan : 1  
Russian Federat : 2  Saudi Arabia : 24  Sweden : 9  Ukraine : 3  United Kingdom : 13  United States : 138  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 5  Europe : 23  Germany : 10  
Greece : 1  India : 140  Iran, Islamic R : 1  Japan : 2  
Lithuania : 1  Pakistan : 1  Russian Federat : 2  Saudi Arabia : 24  
Sweden : 9  Ukraine : 3  United Kingdom : 13  United States : 138  
Vietnam : 4  
লেখিকা পরিচিতি -
                          লিজা মন্ডল (সাহা) ১৭ই মার্চ , উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরে জন্মগ্রহণ করেন।

তিনি ছোট থেকে পড়াশুনার পাশাপাশি গান, নাচের চর্চাও করেছেন। পরবর্তীকালে বাংলা সাহিত্য নিয়েই তাঁর পড়াশুনা। ছোটবেলা থেকেই গল্পের বই পড়ার প্রবণতা খুবই ছিল , তাছাড়া সাহিত্যচর্চার পাশাপাশি বিভিন্ন লেখক-কবিদের গল্প , উপন্যাস, কবিতা ইত্যাদি পড়তেও তিনি ভালোবাসেন।  
                          
© কিশলয় এবং লিজা মন্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
দায়ভার by Liza Mondal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৪৪২
  • প্রকাশিত অন্যান্য লেখনী