আমি কবি হতে চাই
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সন্তু প্রামাণিক
দেশ : India , শহর : Bongaon

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ১৫ টি লেখনী ৩৫ টি দেশ ব্যাপী ৮৩৯২ জন পড়েছেন।
Santu pramanick
কবিতাঃ আমি কবি হতে চাই 
কবিঃ সন্তু প্রামাণিক 

আমি কবি হতে চাই, জীবনের গল্পগুলো সাজাবো -
কবিতার কথায় কথায়, ভালোবাসার ছোঁয়ায়। 
আমি কবি হতে চাই, তোমার অতীত আর ভবিষ্যৎ-
মিলিয়ে দিতে, আমার বর্তমানের কবিতার ভাষায়। 
আমার কলমে পূর্ণতা পাক বিরহের কাহিনীগুলো ভালোবাসায়,
ভুল ঠিকানায় পৌঁছে যাওয়া চিঠিগুলো খুঁজে পাক ঠিকানা। 
আমার কলমে শেষ হোক পুরোনো প্রেমের ভুলবোঝাবুঝি, 
আমি কবি হতে চাই, নতুন প্রেমের কবিতা বোনার জন্য। 
তুমি ভালোবাসার পূর্ণতা পাও তোমার ইচ্ছে পূরণের সাথে। 
আমি কবি হতে চাই, প্রকৃতির হয়ে কথা বলার ক্ষণে, 
মুক্তি পাক সব বেদনা আমার কবিতার ভাষায়। 
পৃথিবী ভুলে যাক হিংসা, বন্ধুত্ব গড়ে উঠুক কবিতার পাতায় পাতায়। 
কালো রাতগুলো হয়ে উঠুক বন্ধুত্বের ভালোলাগার সঙ্গী, 
আমি কবি হতে চাই, নীরব সমুদ্রে ভীষণ গর্জনে -
আছড়ে পড়া ঢেউগুলোর ভাষা হওয়ার জন্যে। 
আমি কবি হতে চাই, আমার ভালোবাসার ঠিকানা পাবার জন্যে। 

                      **********
রচনাকাল : ৮/৮/২০২০
© কিশলয় এবং সন্তু প্রামাণিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 10  Europe : 3  France : 49  Germany : 63  Hong Kong : 4  India : 707  Japan : 3  Lithuania : 1  Netherlands : 3  
Norway : 23  Romania : 1  Russian Federat : 16  Saudi Arabia : 22  Switzerland : 4  Ukraine : 35  United Kingdom : 39  United States : 237  Uzbekistan : 1  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 10  Europe : 3  France : 49  
Germany : 63  Hong Kong : 4  India : 707  Japan : 3  
Lithuania : 1  Netherlands : 3  Norway : 23  Romania : 1  
Russian Federat : 16  Saudi Arabia : 22  Switzerland : 4  Ukraine : 35  
United Kingdom : 39  United States : 237  Uzbekistan : 1  Vietnam : 3  
© কিশলয় এবং সন্তু প্রামাণিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমি কবি হতে চাই by Santu pramanick is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮১৭৪৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী