ছিন্ন বাধন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : তথাগত চক্রবর্তী
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ১৬ টি লেখনী ৩৭ টি দেশ ব্যাপী ১০৭২২ জন পড়েছেন।
Guddu Chakraborty
কে যেন ডাকে গোধুলির উপকূলে,
আধার হয়ে যায় ব্যাথাগুলো থেকে যায় রাখি তাকে তুলে...
কত কি আসে ঘটনার পাল তুলে,
কিছু রয়ে যায় কিছু বয়ে যায় কিছু তার যাই ভুলে...
মনে থাকে তোমার নাম তোমার নামের বানান,
বাতাসে জেগে থাকে লেগে থাকে তোমার ঘ্রাণ...
তুমি আমি দুদিকে ছিন্ন হল মায়াজাল,
স্বপ্ন রঙের দিনগুলো হয়েছে মেঘের আড়াল...
আমি খুজে যাই আজও খুজে যাই,
কী ছিল সে কারণ...
কেন হঠাৎ ঝড়ে ভেঙে গেল মন.....
শেষ বিকেলের আলাপে প্রথম দেওয়া গোলাপে,
মনে পড়ে খুব কোন সে ফুলের খেয়ালে...
কোথায় স্মৃতির দেয়ালে দিলে তুমি ডুব,
আমি খুজে যাই আজও খুজে যাই।

রচনাকাল : ৮/৮/২০২০
© কিশলয় এবং তথাগত চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 3  China : 20  Europe : 1  France : 52  Germany : 126  India : 698  Ireland : 6  Japan : 1  Lithuania : 5  
Norway : 22  Poland : 3  Romania : 2  Russian Federat : 9  Saudi Arabia : 25  Switzerland : 6  Ukraine : 28  United Kingdom : 33  United States : 286  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 3  China : 20  Europe : 1  
France : 52  Germany : 126  India : 698  Ireland : 6  
Japan : 1  Lithuania : 5  Norway : 22  Poland : 3  
Romania : 2  Russian Federat : 9  Saudi Arabia : 25  Switzerland : 6  
Ukraine : 28  United Kingdom : 33  United States : 286  Vietnam : 3  
© কিশলয় এবং তথাগত চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ছিন্ন বাধন by Guddu Chakraborty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮২৭৪৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী