২২শে শ্রাবণ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ৩২৫১৫ জন পড়েছেন।
সাথে করে এনেছিলে রচনার ডালি,
মরনেও দিয়ে গেলে হলোনা তা খালি।
তোমার সহজপাঠে শুরু শিশুর শিক্ষা
গানে গল্পে, কবিতায় দিয়েছ যে দীক্ষা।
গীতবিতান, সঞ্চয়িতা আর গীতাঞ্জলি
চলার পথে পাথেয় তাহা কভু নাকো ভুলি।
দিনের শুরুতে বাজে তোমারই গান
ছন্দোবদ্ধ কবিতায় হয় দিনের অবসান।
তোমার গীতে,তালে,দেহ ভঙ্গিমায়
নৃত্য ,ছন্দ জেগে ওঠে সুরের মূর্ছনায়।
স্বর্ণাক্ষরে,বাক্য বিন্যাসে অজস্র তব লেখা
পরশে তোমায় করি অনুভব অন্তরে পাই দেখা।
বিরাজিছো অন্তরে মম কভু নাকো ভুলি
যত আবেগ, অনুভূতি তোমায় দিলেম শ্রদ্ধাঞ্জলি।
বিশ্ববাসীর অশ্রুধারা বরষে তব মহাপ্রয়াণে
সেই ধারাপাতে হয় প্লাবিত ভুবন এই ২২শে শ্রাবণে।
রচনাকাল : ৭/৮/২০২০
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 10  China : 40  Europe : 24  France : 123  Germany : 150  India : 1834  Ireland : 3  Italy : 2  Japan : 2  Lithuania : 12  
Netherlands : 1  Norway : 75  Philippines : 1  Romania : 8  Russian Federat : 14  Saudi Arabia : 27  Spain : 1  Sweden : 9  Switzerland : 14  Ukraine : 74  
United Kingdom : 89  United States : 504  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 10  China : 40  Europe : 24  France : 123  
Germany : 150  India : 1834  Ireland : 3  Italy : 2  
Japan : 2  Lithuania : 12  Netherlands : 1  Norway : 75  
Philippines : 1  Romania : 8  Russian Federat : 14  Saudi Arabia : 27  
Spain : 1  Sweden : 9  Switzerland : 14  Ukraine : 74  
United Kingdom : 89  United States : 504  Vietnam : 4  
কবি পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
২২শে শ্রাবণ by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৫৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী