আমার রবিঠাকুর
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ঋত্বিকা গায়েন
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ১৬ টি লেখনী ৪৩ টি দেশ ব্যাপী ২০৮৬৭ জন পড়েছেন।
Ritwika Gayen
যখন আমার বোল ফোটেনি
মায়ের কোলে ভোরের মত নরম,
আধবোজা চোখে ভেসে আসত
একটা ঝিমধরা মিষ্টি গান।
রবিঠাকুর সেই থেকে আমার মা।

একটু বড়ো হলে স্কুলে
যাওয়ার সময়
আমার পিঠ ব্যাগের ভিতর
লুকিয়ে থাকত
কিছু অবাক করা ছড়ার বই।
তারা আমাকে আগলে রাখত
কোনো দৌড় ঝাঁপ টিফিনের
ঘন্টায়।
রবিঠাকুর সেই থেকে আমার
বাবা।

বড়ো হওয়ার সাথে সাথে
বন্ধুরা কোথায় যেন
মিলিয়ে গেলো রাতের তারার 
মতো।
ক্যাকটাস গজানো মাথার পাশে
তখনও
পরম আদরে রইলো গল্পগুচ্ছের
ডালি।
রবিঠাকুর সেই থেকে আমার
বন্ধু।

ভালোবাসার মানুষেরা "ভালো
থেকো " বলে
একদিন হারিয়ে গেল আমলকি
বনে।
বিষাক্ত আগাছা গজানো হাত
দুটোর নীচে
তখনও ছিলো গীতবিতান।
রবিঠাকুর সেই থেকে আমার
প্রেমিক।

এখন আমার জানালার গরাদের
পাশে
বটের ঝুরির মতো সন্ধ্যে
নেমে আসে।
রবিঠাকুর তবু আমাকে আকাশ
উপহার দিয়ে যায় প্রতিদিন।
রচনাকাল : ৭/৮/২০২০
© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 44  China : 12  Denmark : 2  Europe : 26  France : 113  Germany : 148  Hong Kong : 7  India : 2010  Ireland : 42  
Japan : 3  Lithuania : 5  Netherlands : 1  Norway : 67  Romania : 16  Russian Federat : 45  Saudi Arabia : 19  Switzerland : 9  Ukraine : 89  United Kingdom : 75  
United States : 548  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 44  China : 12  Denmark : 2  
Europe : 26  France : 113  Germany : 148  Hong Kong : 7  
India : 2010  Ireland : 42  Japan : 3  Lithuania : 5  
Netherlands : 1  Norway : 67  Romania : 16  Russian Federat : 45  
Saudi Arabia : 19  Switzerland : 9  Ukraine : 89  United Kingdom : 75  
United States : 548  Vietnam : 6  
কবি পরিচিতি -
                          ঋত্বিকা গায়েন দক্ষিণ ২৪ পরগনার এক অখ্যাত গ্ৰাম ভবানীপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে মাত্র সাত বছর বয়সে পরিবার সমেত মফঃস্বল শহর জয়নগরে আসেন। বর্তমানে সেখানেই থাকেন।

উনি পেশায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা।

ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্ৰহই তাঁকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তাঁর লেখা বিভিন্ন কবিতা ও গল্প নানান পত্র পত্রিকায় ও ই- ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। লেখালেখি ছাড়াও ছবি আঁকা, আবৃত্তি ,নাটক ও নানা ধরনের বই পড়া তাঁর অত্যন্ত প্রিয়।  
                          
© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার রবিঠাকুর by Ritwika Gayen is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৬৩২৬৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী