আপ্যায়ন
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখিকা : ইলা কর


কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , আগষ্ট
প্রকাশিত ১৪ টি লেখনী ৩৮ টি দেশ ব্যাপী ১৩৫৩০ জন পড়েছেন।
Ila Kar
ঢুঁন ঢুঁন ,হরে কৃষ্ণ ,ঢুঁন, মাইজি ,বহুজি... একতারা বাজিয়ে গান ধরে ... হরি দিন তো গেল ,সন্ধ্যা হলো পার করো আমারে,.... । চলো চলো ওই ঢুঁন দাদু এলো ,এবার আমরা গান শুনবো , সুরবালা নাতির উদ্দেশ্যে বলেন ।
এখন দুপুর , ঘুম পাড়াচ্ছিলেন নাতিকে,এই সময় বৌমা বাড়ি থাকেনা, কাছাকাছি একটা k.g স্কুলে কাজ করে , মাঝে মাঝে টিফিনে বাড়ি আসে । আজ আসেনি, এক কাঁখে খোকনকে আর এক কাঁখে ভিক্ষার থালা নিয়ে বারান্দায় এসে দরজা খোলেন । নাতিকে কোল থেকে নামিয়ে রান্না ঘরে যান । এক গ্লাস জল আর খান চারেক বাতাসা একটা প্লেটে করে বৈরাগী র হাতে দেন ,ইশারায় বাইরে রাখা মোড়ায় বসতে বলেন। ছোট্ট খোকন পুরো বিষয়টি নিখুঁত ভাবে নিরীক্ষণ করে।

আজ রবিবার। কৃপা বাড়িতেই আছে তাই আয়া একটু ছুটি নিয়েছে । শাশুড়ি গত হবার পর আয়া রাখতে হয়েছে । মেয়েটি বেশ কাজের , খোকনকে খুব যত্ন করে, ওর বায়না মেটায় , খেলার সঙ্গী হয় , কোনো সময় বিরক্তি নেই। দেখতে দেখতে চার বৎসর হলো ছেলের ঠাম্মা আর নেই। ছুটির দিন, কাজ কর্ম সারতে একটু দেরি হয়েছে, খোকনের চোখ ঘুমে ছোট হয়ে এসেছে । কৃপা ছেলেকে ঘুম পাড়াতে যায় । শোবার আগে হালকা করে টিভি চালায় ।

ঢুঁন ঢুঁন হরে কৃষ্ণ... মাইজি ... বহুজি ... ঢুঁন.. ।

কেরে বাবা? এই ভর দুপুরে !কৃপার কপালে বিরক্তির ভাঁজ । .... ফের ঢুঁন....
এক লাফে বিছানা ছেড়ে খোকন বারান্দায় আসে । "মা ঢুঁন দাদু " এসেছে , কৃপা অবাক ,কাকে ঢুঁন দাদু বলছে? আসলে চার বৎসরে বৈরাগীর কথা বেমালুম ভুলে গেছে ।
- ও তুমি ! ... একি চেহারা তোমার ,অনেক দিন পরে যে !
- হ্যাঁ বহুজি , বয়স বেড়েছে তার উপর কেন্দুলি মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনায় পায়ে আঘাত লাগে তাই আসতে পারিনি ।
- ঠিক আছে , সাবধানে থেকো 
বলতে বলতে রান্না ঘরে যায় কৃপা এবং ভিক্ষার থালা এনে বৈরাগী কে দেয় ।

" জল বাতাসা আনোনি ?" মাকে জিগ্যেস করে খোকন । ছেলের দিকে চোখ পাকিয়ে তাকায় আর বলে, "তোমাকে ঘুমাতে বলেছি, যাও গিয়ে শুয়ে পর এক্ষুনি"। 

মায়ের বকুনি খেয়ে ঘরে যায় কিন্তু শোয় না । রান্না ঘর থেকে নিজের ছোট্ট গ্লাসে করে জল আর হাতের মুঠোয় কটা বাতাসা এনে বৈরাগীকে দেয় । গ্লাস নামিয়ে সে খোকনের ছোট্ট মুঠি নিজের দু হাতের মধ্যে নিয়ে কপালে ঠেকিয়ে বলে ," রাজা বেটা , বহুত বরা দিলওয়ালে তু, ভগবান তুকে আশীর্বাদ দেগা"।

কৃপা নির্বাক , চার বছরে ছেলের কথা স্পষ্ট হয়েছে , বুদ্ধিও বেড়েছে , তা ছাড়া ঠাকুমা যে শিখিয়েছে বাড়িতে অতিথি এলে আপ্যায়ন করতে।
রচনাকাল : ৭/৮/২০২০
© কিশলয় এবং ইলা কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 17  Europe : 1  France : 1  Germany : 3  India : 173  Ireland : 14  Japan : 1  Romania : 1  
Russian Federat : 3  Saudi Arabia : 14  Sweden : 12  Ukraine : 3  United Kingdom : 5  United States : 161  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 17  Europe : 1  
France : 1  Germany : 3  India : 173  Ireland : 14  
Japan : 1  Romania : 1  Russian Federat : 3  Saudi Arabia : 14  
Sweden : 12  Ukraine : 3  United Kingdom : 5  United States : 161  
Vietnam : 3  
© কিশলয় এবং ইলা কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আপ্যায়ন by Ila Kar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৫৮৬৮৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী