রাতের পর সকাল
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখক : শুভেন্দু ভৌমিক
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ১০ টি লেখনী ৩৪ টি দেশ ব্যাপী ৭৮২৮ জন পড়েছেন।
- অ্যাই দিদি আজ তো রাখি। সব ভাই-বোনেরা কি সুন্দর রাখি উৎসব পালন করছে দেখ! আমরা পালন করবো না রে?

- জানিসই তো আমাদের অভাবের সংসার। বাবা সারাদিন খেটে আসলে তবেই দু-মুঠো ভাত জোটে!

- লোকে বলে রাতের পর নাকি সকাল আসে। আমরা সেই সকালের দেখা পাবো না রে কোনোদিন?

- নিশ্চয়ই পাবি। তোর এই দিদি আছে তো।

****************************

- তমাল দা, এটা কোথায় নিয়ে আসলে গো?

- তুই এখানে অনেক টাকা রোজগার করতে পারবি। তার থেকে কিছুটা তোর বাড়িতে পাঠাবি।

- এখানে কি কাজ গো?

- ঐ তো উনি আসছেন..সব বুঝিয়ে দেবে তোকে।

****************************

সুছন্দার মনে পরে সামনের সপ্তাহে রাখি। ভাইকে একটা চিঠি লিখলো-

তুই আমাকে বাকী সবার মত ভুল বুঝিস না রে ভাই। মনে আছে..সেবার রাখির দিনে তোকে কথা দিয়েছিলাম-তুই একদিন নিশ্চয়ই সকালের দেখা পাবি। তারপর থেকে সেই চেষ্টাতেই ছিলাম। যখন তমাল দা বললো যে ওর সাথে গেলে অনেক টাকা রোজগার করতে পারবো তখন সেই রাস্তাটাই বেছে নিলাম।

তোর জন্য একটা রাখি আর কিছু টাকা পাঠালাম। পছন্দমত কিছু কিনে নিস।

আমি মাসে মাসে কিছু টাকা পাঠাবো। ভালো থাকিস সবাই আর বাবা-মা'কে দেখিস।

                                                                             ইতি
                                                                 তোর হতভাগ্য দিদি

****************************

চিঠি লেখার শেষে সুছন্দার চোখ জলে ভিজে আসে। হঠাৎ দরজায় টোকা..

- অ্যাই হতভাগী, তখন থেকে দোর আটকে কি করিস? তোর কাস্টমার অপেক্ষা করে আছে কখন থেকে।

- যাই গো মাসি।

****************************

                                          (সমাপ্ত)
রচনাকাল : ৫/৮/২০২০
© কিশলয় এবং শুভেন্দু ভৌমিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 11  China : 15  Europe : 1  Germany : 7  Hungary : 1  India : 206  Ireland : 15  Japan : 2  
Lithuania : 1  Romania : 1  Russian Federat : 6  Saudi Arabia : 13  Sweden : 9  Ukraine : 3  United Kingdom : 8  United States : 210  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 11  China : 15  
Europe : 1  Germany : 7  Hungary : 1  India : 206  
Ireland : 15  Japan : 2  Lithuania : 1  Romania : 1  
Russian Federat : 6  Saudi Arabia : 13  Sweden : 9  Ukraine : 3  
United Kingdom : 8  United States : 210  Vietnam : 1  
লেখক পরিচিতি -
                          শুভেন্দু ভৌমিক ৬ ই মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন।

ছোটবেলা থেকেই তাঁর সাহিত্যের প্রতি দারুণ ঝোঁক। তিনি চাকরী করার পাশাপাশি সাহিত্যচর্চা করতে ভালোবাসেন। ফেসবুকের বিভিন্ন সাহিত্যগ্ৰুপে অণুগল্প, ছোটগল্প লেখালিখি করেন।

অবসর সময়ে বিভিন্ন গল্পের বই পড়তে, সানডে সাসপেন্স শুনতে এবং টিভিতে ক্রিকেট-ফুটবল ম্যাচ দেখতে ভালোবাসেন। 
                          
© কিশলয় এবং শুভেন্দু ভৌমিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
রাতের পর সকাল by Subhendu Bhowmick is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮২৫৩৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী