মায়া
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : পূর্বালী চক্রবর্তী
দেশ : India , শহর : বারুইপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৯৪ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৬৩৮০৪ জন পড়েছেন।
ছেলেটা খুবই বদমাস আর অসভ্য ।গ্রামের কত লোকের বাগানে ঢুকে আম ,কাঠাল,জামরুল,পিয়ারা এসব আত্মসাৎ করছে নিত্যদিন।ওর জ্বালায় সবাই অতিষ্ট একেবারে।ছেলেটার বাড়ির লোকের কাছে সবসময়ই লোকজনের নালিশ লেগেই থাকে।অতিষ্ট হয়ে মা উত্তম মধ্যম দ্যান।আবার কখনো কারোর দোকানে টাকা না দিয়েই খাবার খেয়ে যায় ।এভাবেই দিব্য চলছিল তার জীবন। হঠাৎ একদিন তার ধুম জ্বর এলো। ওষুধও কাজ করছে না ঠিকমতো। জ্বর বাড়তেই লাগলো।"করোনা"র জন্য ডাক্তারবাবু বসছেন না চেম্বারে।  নানা গুণীর নানা মত নিয়ে ওষুধ খাওয়াতে লাগলো বাড়ির লোক।৫দিনের দিন সকাল বেলায় মা ডাকছে বাবুন বাবুন....পরক্ষণেই বাড়ির ভিতর থেকে কান্নার রোল উঠলো।সে আর নেই।বাবুন চলে গেলো আজ প্রায় সাত বছর। এখনও সেই গাছগুলো আছে।দুপুর বেলায় এখন আর কেউ বাগানের ফল পাড়তে আসেনা লুকিয়ে লুকিয়ে।কেউ আর দোকানে বিনাপয়সায় খাবার খেতে আসেনা।
 গ্রামে কারোর বাড়ি পূজা হলে প্রসাদের জন্য ছুটে আসেনা কেউ।এখন যে কেউ নেই উপদ্রব করবার মতো। তবু এখনো গ্রামবাসীদের মন যেনো নিঃশব্দে খোঁজে ওই ছেলেটিকে। এখনও দুপুরবেলায় গাছের আওয়াজ হলে মাঝে মধ্যে মা চেঁচিয়ে বলে ওঠেন  'বাবুন শিগগির নেমে আয় বলছি,না হলে পা ভেঙ্গে দেব '।কিন্তু হায় সে যে এখন সবকিছু ভাঙ্গার উর্ধ্বে।
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 11  France : 26  Germany : 61  Hungary : 1  India : 716  Ireland : 11  Morocco : 2  Netherlands : 2  Norway : 22  
Romania : 1  Russian Federat : 7  Saudi Arabia : 17  Sweden : 13  Switzerland : 3  Ukraine : 31  United Kingdom : 30  United States : 255  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 11  France : 26  Germany : 61  
Hungary : 1  India : 716  Ireland : 11  Morocco : 2  
Netherlands : 2  Norway : 22  Romania : 1  Russian Federat : 7  
Saudi Arabia : 17  Sweden : 13  Switzerland : 3  Ukraine : 31  
United Kingdom : 30  United States : 255  Vietnam : 3  
লেখিকা পরিচিতি -
                          পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি  কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন । 
                          
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মায়া by Purbali Chakrabarty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৬৩৫১৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী