ভাতের মূল্য
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : শুভেন্দু ভৌমিক
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ১০ টি লেখনী ৩৫ টি দেশ ব্যাপী ৭৯৭৪ জন পড়েছেন।
- আহ্ কত্ত দিন পর ভাতের গন্ধ পাচ্ছি.. আজকে কি ভাত খাবো মা?

- হ্যাঁ রে বাবু। এই তো দিচ্ছি। বোস।

এক গ্লাস জল দিয়ে ভাত মেখে খেতে খেতে টুটুল বললো- বোন কোথায় মা? ও কি ঘুমুচ্ছে?

আচমকা টুটুলের প্রশ্নে দিশেহারা হয়ে পরেন সুমিদেবী। এই লকডাউনে টুটুলের বাবার কাজ চলে গেছে। কিছুদিন এর ওর থেকে চেয়েচিন্তে চালানো গেলেও তারপর থেকে প্রায়দিন শুধু জল বাতাসা খেয়েই কেটেছে। কিন্তু সাতমাসের মেয়েটাকে কিভাবে শুধু জল খাইয়ে রাখবেন? বুকের দুধ তো কবেই শুকিয়ে গেছে। অগত্যা মেয়েটাকে..
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং শুভেন্দু ভৌমিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 17  China : 30  Europe : 1  France : 24  Germany : 63  Hong Kong : 5  Hungary : 1  India : 751  Ireland : 15  
Japan : 2  Lithuania : 3  Netherlands : 1  Norway : 22  Romania : 4  Russian Federat : 8  Saudi Arabia : 15  Sweden : 9  Switzerland : 1  Ukraine : 34  
United Kingdom : 27  United States : 250  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 17  China : 30  Europe : 1  
France : 24  Germany : 63  Hong Kong : 5  Hungary : 1  
India : 751  Ireland : 15  Japan : 2  Lithuania : 3  
Netherlands : 1  Norway : 22  Romania : 4  Russian Federat : 8  
Saudi Arabia : 15  Sweden : 9  Switzerland : 1  Ukraine : 34  
United Kingdom : 27  United States : 250  Vietnam : 3  
লেখক পরিচিতি -
                          শুভেন্দু ভৌমিক ৬ ই মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন।

ছোটবেলা থেকেই তাঁর সাহিত্যের প্রতি দারুণ ঝোঁক। তিনি চাকরী করার পাশাপাশি সাহিত্যচর্চা করতে ভালোবাসেন। ফেসবুকের বিভিন্ন সাহিত্যগ্ৰুপে অণুগল্প, ছোটগল্প লেখালিখি করেন।

অবসর সময়ে বিভিন্ন গল্পের বই পড়তে, সানডে সাসপেন্স শুনতে এবং টিভিতে ক্রিকেট-ফুটবল ম্যাচ দেখতে ভালোবাসেন। 
                          
© কিশলয় এবং শুভেন্দু ভৌমিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ভাতের মূল্য by Subhendu Bhowmick is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২৭২৫৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী