আগমনী বার্তা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : স্বাগতা রায়
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুলাই
প্রকাশিত ১৬ টি লেখনী ৪৮ টি দেশ ব্যাপী ১৬৫৩৪ জন পড়েছেন।

আগমনী বার্তা দেয় ঐ কাশবন
শিউলি ফুলের গন্ধে মাতোয়ারা মন।
শরৎ আকাশের অপরূপ সৌন্দর্যে
ফুরফুরে  বাতাস বয় অসীম ধৈর্যে।
নতুন জামা কাপড় জমিয়ে খাওয়া 
আনন্দে আত্মহারা নব নব পাওয়া।
ঢাক ঢোল কাঁসরঘন্টা ঐ দূরে বাজে
হৃদয় রঙিন মন বসে না কোনো কাজে।
ভোরের মহালয়া দিয়ে শুরু দেবীপক্ষ
মহালয়া থেকে মহালয়া অবসান পিতৃপক্ষ।
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে চিরন্তন সেই বাণী
আপামর বাঙালি রবে চিরকাল ঋণী।
রচনাকাল : ১/৮/২০২০
© কিশলয় এবং স্বাগতা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Canada : 4  China : 11  Europe : 1  France : 4  Germany : 10  India : 166  Israel : 1  Japan : 2  Pakistan : 1  
Russian Federat : 9  Saudi Arabia : 17  Ukraine : 3  United Kingdom : 13  United States : 144  Vietnam : 7  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Canada : 4  China : 11  Europe : 1  
France : 4  Germany : 10  India : 166  Israel : 1  
Japan : 2  Pakistan : 1  Russian Federat : 9  Saudi Arabia : 17  
Ukraine : 3  United Kingdom : 13  United States : 144  Vietnam : 7  
© কিশলয় এবং স্বাগতা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আগমনী বার্তা by Swagata Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮১০০০
  • প্রকাশিত অন্যান্য লেখনী