নিঃস্বার্থ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : পূর্বালী চক্রবর্তী
দেশ : India , শহর : বারুইপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৯৪ টি লেখনী ৫৩ টি দেশ ব্যাপী ৬১৫০৬ জন পড়েছেন।
এক গ্রামে এক পরোপকারী লোক ছিল।গ্রামের প্রতিটা লোককে সে নিজের পরিবার মনে করতো।তাই যে কারোর বিপদে সে নিজের কথা না ভেবেই ছুটে যেত এবং যথাসাধ্য সাহায্য করতো সকলকে।গ্রামের প্রতিটা লোক  তখন তাকে খুব ভালোবাসতো এই স্বভাবের জন্য।একদিন লোকটার মাটির ঘর ভেঙ্গে পড়লো।তার ওইটুকুই ছিল সম্বল।সে যে খুব গরীব ছিল।সারাজীবন লোককে সাহায্য করতে গিয়ে নিজের অর্থ উপার্জনের কথা ভাবতেই পারেনি।ঘর ভেঙ্গে পড়াতে সে সকল গ্রামবাসীর কাছে সাহায্য চাইল।কিন্তু বেশিরভাগ লোকই বলল  যে তাদের সামর্থ্য নেই আর তাকে দোষারোপ করলো যে কেনো সে নিজের জীবন  
আর অর্থ সঞ্চয় সম্বন্ধে ভাবেনি।তখন সে খুব হতাশ হলো আর বসে বসে কাঁদতে লাগলো।তারপর কোনক্রমে অনেক চেষ্টায় ঘরটা মেরামত করলো।এই ঘটনা থেকে সে বুঝল যে যতদিন সে কাউকে সাহায্য করতে পেরেছে ততদিনই সে প্রিয় ছিল সবার কাছে অর্থাৎ ওইসব স্বার্থপর মানুষগুলো তাকে ভালোবাসেনি কোনোদিনও ,তারা শুধুই নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই তাকে ভালোবাসার অভিনয় করতো।।
  
রচনাকাল : ১/৮/২০২০
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 7  France : 4  Germany : 3  India : 152  Iran, Islamic R : 1  Ireland : 9  Russian Federat : 18  Saudi Arabia : 14  Sweden : 12  
Ukraine : 4  United Kingdom : 6  United States : 154  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 7  France : 4  Germany : 3  
India : 152  Iran, Islamic R : 1  Ireland : 9  Russian Federat : 18  
Saudi Arabia : 14  Sweden : 12  Ukraine : 4  United Kingdom : 6  
United States : 154  Vietnam : 1  
লেখিকা পরিচিতি -
                          পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি  কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন । 
                          
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
নিঃস্বার্থ by Purbali Chakrabarty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১২৭১৯৭৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী