আকাঙ্খা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : নূপুর গাঙ্গুলী
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৪ টি লেখনী ৫৪ টি দেশ ব্যাপী ২৮৪৫৫ জন পড়েছেন।
-

বৌদি আমি শহর দেখিনিকো - কিরাম দেখতি উডা ?
শহরের নোক নাকি সাহেবের মতো - আমারে একবার দেখাবা?
ওকেনের নোকও
কি গিরামের মতো পিরাণ খুলে হাসে?
গিরামের মতো শহরেও কি গাছপালা থাকে আশেপাশে?
শহরে নাকি মানুষেরা সব মাটির নীচেও চলে?
নীচ থেকে আবার  উঁচুতে যায় ছুইচ টিপে দিলে?
ইনজিরিতে কি সব বলে -  যায় না নাকি বুঝা?
বাংলা থেকে ইনজিরিই নাকি ওদের কাছে সুজা?
ভাত না খেইয়ে  - কি ফ্রাই ট্রাই চামচে দিয়ে খায়?
কোন টা ছেলে, কোন টা মেয়ে - নাকি সিটাও চিনা দায়?
রান্নাও নাকি রোজ চড়েনা - ফ্রিজে রেখে খায় -
রাত্রির বেলাও নাকি সবাই কিলাবে কিলাবে যায়?

অনেক দিন স্বপনো দেখিছি, ভেবিচি অনেক কিচু 
শহর আমি দেখবই বৌদি, ছাড়বনাকো পিচু।
~  ~  ~ ~          ~~~          ~~~        ~~~~

                                 নুপুর গাঙ্গুলী।
রচনাকাল : ৩১/৭/২০২০
© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 5  China : 6  France : 5  Germany : 11  India : 135  Netherlands : 1  Russian Federat : 1  Saudi Arabia : 21  Sweden : 9  
Ukraine : 3  United Kingdom : 11  United States : 129  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 5  China : 6  France : 5  
Germany : 11  India : 135  Netherlands : 1  Russian Federat : 1  
Saudi Arabia : 21  Sweden : 9  Ukraine : 3  United Kingdom : 11  
United States : 129  Vietnam : 1  
© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আকাঙ্খা by Nupur Ganguli is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৯১১৮৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী