নিঃসঙ্গতা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : পূর্বালী চক্রবর্তী
দেশ : India , শহর : বারুইপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৯৪ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৬৩৭৩৩ জন পড়েছেন।
সকাল থেকেই মুষলধারে শ্রাবণের ধারা। কত শত ভাবনার আসা যাওয়া মনে। ঋতাদেবী একাকী একমনে জানলায় দাঁড়িয়ে আছেন,সময় কাটেনা যে।ছেলে তার পরিবার নিয়ে দিল্লিতে থাকে।কলকাতায় তিনি একাই থাকেন। মিনু সকাল বিকাল এসে কাজ করে দিত।এখন ওদের পাড়া নাকি কন্টেন্মেন্ট জোন।তাই এক সপ্তাহ হলো আসছেনা।ছেলে মাসে দু তিনবার করে ফোন করে।বাকি দিনগুলো মায়ের কিভাবে সময় কাটে জানতেও চায়না সে।এসব ভাবতে ভাবতেই কখন যেনো অশ্রুধারা নেমে চশমার কাঁচটা ঝাপসা করে দিল।এক মুহূর্তের জন্য মনে হলো সবাই থেকেও কেউ নেই তার,বড্ডো একা তিনি।হঠাৎ সম্বিৎ ফেরে সিমটি র ডাকে...ম্যাও ম্যাও।আদর করে কোলে তুলে নিলেন তাকে।পোষা বিড়াল টাও এখন বেশি বাইরে যায়না,যেনো বুঝেছে ওনার একাকিত্ব দশা।তখন তার  মনে হলো  তিনি একা নন,কেউতো অন্তত আছে তার সঙ্গে।এই নিরীহ প্রাণীগুলোর  অন্যের কষ্টের অনুভূতি যে মানুষের থেকে অনেক বেশি।তাই তো এরা  ওনার অনেক বেশি কাছের ।।

রচনাকাল : ৩১/৭/২০২০
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 16  France : 4  Germany : 1  India : 128  Ireland : 5  Japan : 2  Oman : 1  Romania : 1  Russian Federat : 3  
Saudi Arabia : 15  Singapore : 1  Sweden : 13  Ukraine : 4  United Kingdom : 7  United States : 124  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 16  France : 4  Germany : 1  
India : 128  Ireland : 5  Japan : 2  Oman : 1  
Romania : 1  Russian Federat : 3  Saudi Arabia : 15  Singapore : 1  
Sweden : 13  Ukraine : 4  United Kingdom : 7  United States : 124  
Vietnam : 4  
লেখিকা পরিচিতি -
                          পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি  কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন । 
                          
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
নিঃসঙ্গতা by Purbali Chakrabarty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৬৩৩১৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী