শ্রাবণের বাদল ধারা... অজয় নদে এলো বান কবির কলমে বর্ষার কবিতা ( নবম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৮৮৪৩৪ জন পড়েছেন।
শ্রাবণের বাদল ধারা... অজয় নদে এলো বান
কবির কলমে বর্ষার কবিতা ( নবম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


অজয় নদে বান এসেছে
শ্রাবণে বাদল ধারা,
স্রোতের টানে অজয় নদী
বইছে পাগল পারা।


গাঁয়ের পাশে বেড়ার ধারে
রাঙাপথে জল বয়,
অশনি ভরা বিজুলি আলো
মেঘের গর্জন হয়।


কাজলা দিঘির ধারে ধারে
সবুজ কচুর পাতা,
পাড়ের মাটি সরস হয়ে
ফুটেছে ব্যাঙের ছাতা।


আঙিনাতে জল জমেছে
ব্যাঙগুলো সব ডাকে,
মরাল ভিজে মরালী সাথে
গাঁয়ের পথের বাঁকে।


শ্রাবণ মাসে বাদল ঝরে
বরষার জল নামে,
নদীর বাঁধ ভেঙে সবেগে
জল ঢুকে সারা গ্রামে।
রচনাকাল : ৩১/৭/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 6  China : 6  Czech Republic : 3  Denmark : 2  Europe : 3  France : 53  Germany : 71  Hong Kong : 1  India : 737  
Ireland : 16  Japan : 1  Lithuania : 1  Mongolia : 1  Norway : 20  Poland : 1  Romania : 15  Russian Federat : 24  Saudi Arabia : 17  Sweden : 10  
Switzerland : 5  Ukraine : 38  United Kingdom : 34  United States : 224  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 6  China : 6  Czech Republic : 3  
Denmark : 2  Europe : 3  France : 53  Germany : 71  
Hong Kong : 1  India : 737  Ireland : 16  Japan : 1  
Lithuania : 1  Mongolia : 1  Norway : 20  Poland : 1  
Romania : 15  Russian Federat : 24  Saudi Arabia : 17  Sweden : 10  
Switzerland : 5  Ukraine : 38  United Kingdom : 34  United States : 224  
Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শ্রাবণের বাদল ধারা... অজয় নদে এলো বান কবির কলমে বর্ষার কবিতা ( নবম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৭৩৮৬৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী