ভালোবাসার মায়াজাল
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ভাস্কর নস্কর
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুলাই
প্রকাশিত ২২ টি লেখনী ৪৫ টি দেশ ব্যাপী ২৩৫৭৭ জন পড়েছেন।
Bhaskar Naskar
ভালোবাসার মায়াজালে জড়িয়েছো তুমি
চিত্তে পূজিত হবে অনন্তকাল;
অস্টকে রাখবোনা তোমায়,
চৌপদিতেই তোমার তাল।
বিভীষিকার সাজ ভীষণ দামী
সাধনে জড়ানো দায়;
তাই মূক নাটকে রেখো আমায়,
যদি প্রকাশ্যে কিঞ্চিৎ সমাগমও হয়।
শিরায় উপশিরায় বিষ পিঁপড়ের ক্ষত
দয়িত বার্তাই ক্ষতর উপসম;
বিদিত করো সর্বাঙ্গ দিয়ে,
অনুধাবন করানো তোমার ভ্রম।
বিনেতে বিলাতে রাজি আছি
যদিনা করো প্রহেলিকা;
চুরাশি লক্ষ পার হলেও
তুমিই শ্রেষ্ঠ প্রেমিকা।
রচনাকাল : ৩১/৭/২০২০
© কিশলয় এবং ভাস্কর নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 1  Canada : 12  China : 10  Europe : 5  France : 1  Germany : 6  India : 185  Iran, Islamic R : 1  Japan : 1  
Netherlands : 1  Russian Federat : 1  Saudi Arabia : 16  Sweden : 9  Turkey : 1  Ukraine : 3  United Kingdom : 9  United States : 145  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 1  Canada : 12  China : 10  
Europe : 5  France : 1  Germany : 6  India : 185  
Iran, Islamic R : 1  Japan : 1  Netherlands : 1  Russian Federat : 1  
Saudi Arabia : 16  Sweden : 9  Turkey : 1  Ukraine : 3  
United Kingdom : 9  United States : 145  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          ভাস্কর নস্কর ৬ জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুরের এক গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে পড়াশোনার সূত্রে তার কলকাতায় বসবাস।

তিনি বর্তমানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজী সাহিত্য নিয়ে স্নাতকোত্তর বিভাগে পাঠরত। ছোটবেলায় সাহিত্যের প্রতি অনুরাগ না থাকলেও দ্বাদশ শ্রেণীর শেষের দিক থেকে কলম ধরা শুরু করেন। গল্প, অণুগল্প, কবিতা, প্রবন্ধ তথা সাহিত্যের বিভিন্ন বিষয়ের উপর লেখালিখির সৃজনশীলতা দৃষ্টান্তে আনার চেষ্টা করে চলেছেন উনি। কিছু ছোটো পত্র-পত্রিকায় লেখালেখির পাশাপাশি নানারকম অনলাইন পত্র-পত্রিকায় লেখালেখি করে থাকি।

তিনি ক্রিকেট ও ফুটবল খেলার পরম ভক্ত। 
                          
© কিশলয় এবং ভাস্কর নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ভালোবাসার মায়াজাল by Bhaskar Naskar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২৭৪৩২
  • প্রকাশিত অন্যান্য লেখনী