সময়ের অনুশোচনা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : সনৎকুমার পুরকাইত
দেশ : India , শহর : ডায়মন্ডহারবার

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৯৭ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ৬৬৪১২ জন পড়েছেন।
Sanat Kumar Purkait
অমানবিক অশান্তি নিয়ে অনীক শহরতলীতে একটা ফ্ল্যাট নিয়েই নিল। বাবা মাও বলেই দিয়েছিলেন ‘তোরা যেভাবে ভালো থাকিস সেই ব্যবস্থা কর’। অনীকের মন খারাপ হলেও সুরঞ্জনা’র জীবননৌকায় যেন দক্ষিণা হাওয়া লেগেছে। ছন্দ পতন ঘটল একদিন অনীক অফিস থেকে ফিরে যখন জানালো যে মা এখন থেকে এখানে থাকবেন। সুরঞ্জনা ঝাঁঝিয়ে উঠল
-এখানেও জ্বালাতে এসেছেন! উফ! একটুও শান্তি নেই।
-কি করবে বলো? তোমার দাদা বৌদি নাকি বাড়ি থেকে বের করে দিয়েছেন!
সুরঞ্জনা উঁকি মেরে দেখল, বাইরে দণ্ডায়মান তাঁরই গর্ভধারিণী। সুরঞ্জনা কিংকর্তব্যবিমুঢ়।

রচনাকাল : ২৮/৭/২০২০
© কিশলয় এবং সনৎকুমার পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 15  China : 20  Europe : 3  Germany : 5  India : 193  Iran, Islamic R : 1  Ireland : 1  Poland : 1  Romania : 1  Russian Federat : 10  
Saudi Arabia : 11  Switzerland : 1  Ukraine : 3  United Kingdom : 9  United States : 141  Vietnam : 8  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 15  China : 20  Europe : 3  Germany : 5  
India : 193  Iran, Islamic R : 1  Ireland : 1  Poland : 1  
Romania : 1  Russian Federat : 10  Saudi Arabia : 11  Switzerland : 1  
Ukraine : 3  United Kingdom : 9  United States : 141  Vietnam : 8  
© কিশলয় এবং সনৎকুমার পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সময়ের অনুশোচনা by Sanat Kumar Purkait is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৯৫৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী