উপেক্ষিত হৃদস্পন্দন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : সনৎকুমার পুরকাইত
দেশ : India , শহর : ডায়মন্ডহারবার

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৯৭ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ৬৬৩৮৪ জন পড়েছেন।
Sanat Kumar Purkait
চিঠিটা পড়েই বুকফাটা কান্নায় ভেঙে পড়ল সম্পূর্ণা। অনেকদিন ধরে সম্পূর্ণা মহুলের হাত থেকে শুধু সুচন্দনের চিঠি পেয়ে এসেছে। কোন উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেনি। আজ সে মনেমনে ঠিক করেছে একটা উত্তর দেবেই দেবে। কিন্তু আজকের চিঠি পড়েই বুঝেছে, তাঁর দীর্ঘ উপেক্ষা সুচন্দনের হৃদস্পন্দনকে এতক্ষনে নীরব করে দিয়েছে। পাশের বাড়ির মেয়েবেলার বন্ধু দেবদত্তাকে ফোন করে জানলো, সব শেষ হয়ে গেছে।
সম্পূর্ণা চিঠিটা ঝাপসা চোখে আবার পড়ল- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, তোমার নীরবতা আমাকে মুগ্ধ করেছে।’ -সুচঅ....অ....অ..অ...অ...অ...অ...অন্দন।

রচনাকাল : ২৮/৭/২০২০
© কিশলয় এবং সনৎকুমার পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Canada : 7  China : 14  Europe : 1  France : 2  Germany : 8  India : 162  Iran, Islamic R : 1  Japan : 3  
Lithuania : 1  Russian Federat : 12  Saudi Arabia : 17  Sweden : 9  Ukraine : 5  United Kingdom : 11  United States : 154  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Canada : 7  China : 14  
Europe : 1  France : 2  Germany : 8  India : 162  
Iran, Islamic R : 1  Japan : 3  Lithuania : 1  Russian Federat : 12  
Saudi Arabia : 17  Sweden : 9  Ukraine : 5  United Kingdom : 11  
United States : 154  Vietnam : 4  
© কিশলয় এবং সনৎকুমার পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
উপেক্ষিত হৃদস্পন্দন by Sanat Kumar Purkait is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৯২৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী