আমার শৈশব স্মৃতি
আনুমানিক পঠন সময় : ৩ মিনিট

কবি : সুজন কুমার রায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ১০০ টি লেখনী ৬৬ টি দেশ ব্যাপী ৯৬১১১ জন পড়েছেন।
Sujon Kumar Roy
নদীর কূলে ওই কাশফুলে, ঘুরে বেড়ানো কত ,,, 
মনে পড়ে হায় দূর অজানায়, নদী বয় যায় অবিরত ...
বর্ষাকালে নদীর জলে, ভাসানো নৌকা ও ভেলা ,,,
কত প্রভাতে পাখিদের সাথে, বসানো রঙের মেলা ...
মাঠ ভরা জলে ঢেউয়ের তালে, ভেলা ভাসিয়ে চলা ,,, 
সেই সূর্যাস্তে মায়ের হাতে, দেখে আসা কাঠের চ্যালা ...                       
পাঠশালা ছেড়ে বনে বাদাড়ে, ঘুরে বেড়ানো কত ,,,                    
বাবার শাসনে সন্ধ্যা আসনে, মার খাওয়া শত শত ...                         
কত পড়তে বসা কান্না হাসা, বেত হাতে বাবা বলে ,,,                           
এই তোর খেলা শেষ হলো মেলা, পড় এবার বই খুলে ...                       
নৌকাতে চড়ে এসেছি ঘুরে, মামা বাড়িতে থেকে ,,,                           
আম বনেতে কত দিনেতে, বৃষ্টিতে ভেজা সুখে ...                      
দিদির আদর করেছে বাঁদর, বকে চলে বাবা আর মা ,,,                        
দাদা বলে ভাই খেলতে যাই, তবে দুষ্টুমি করিস না ...                           
সেইদিন হায় হারিয়ে কোথায়, এসেছি আজ এই দিনে ,,,                     
বুক ভেসে যায় কত কান্নায়, ভেসেছি স্মৃতির ঋণে ...                       
ফেসে আসা সেই দিন আজ নেই, কত প্রেম আর প্রীতি ,,,                     
পিছু ফিরে চাই হারিয়েছি তাই, আমার শৈশব স্মৃতি ...
রচনাকাল : ২৭/৭/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 7  Czech Republic : 1  Europe : 1  France : 30  Germany : 48  Hong Kong : 4  India : 541  Ireland : 5  Italy : 1  
Japan : 2  Lithuania : 2  Netherlands : 3  Norway : 17  Romania : 4  Russian Federat : 5  Saudi Arabia : 15  Sweden : 18  Switzerland : 3  Turkey : 2  
Ukraine : 16  United Kingdom : 26  United States : 279  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 7  Czech Republic : 1  Europe : 1  
France : 30  Germany : 48  Hong Kong : 4  India : 541  
Ireland : 5  Italy : 1  Japan : 2  Lithuania : 2  
Netherlands : 3  Norway : 17  Romania : 4  Russian Federat : 5  
Saudi Arabia : 15  Sweden : 18  Switzerland : 3  Turkey : 2  
Ukraine : 16  United Kingdom : 26  United States : 279  Vietnam : 1  
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার শৈশব স্মৃতি by Sujon Kumar Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮৬১০৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী