শ্রাবণের বাদল ধারা... অজয় নদে এলো বান কবির কলমে বর্ষার কবিতা (পঞ্চম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০০২০৭ জন পড়েছেন।
শ্রাবণের বাদল ধারা... অজয় নদে এলো বান
কবির কলমে বর্ষার কবিতা (পঞ্চম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী

শ্রাবণের বাদল ধারা
বহে নদী পাগল পারা
অজয় নদীতে এলো প্রবল বান,

এপারে ওপারে গ্রাম,
জল ঝরে অবিশ্রাম,
টুপুর টাপুর সুরে বাদলের গান।

দূরে আকাশের পারে
মেঘেরা হুঙ্কার ছাড়ে
বিজুলি চমকায় ঘন কালো মেঘে,

অজয়ের নদীকূলে
ভয়ঙ্কর ঢেউ তুলে
ধাবিছে অজয় নদী আপন বেগে।

একূল ওকূল ভাঙে,
অকূল নদীর গাঙে
বরষার জলে ফুঁসিছে অজয় নদী,

ঢেউ উঠে নদীজলে,
দ্রুতবেগে ছুটে চলে,
প্লাবনের জলে তটিনী বেগবতী।

নদী বাঁধ ভেঙে যায়,
জল ঢুকে সারা গাঁয়,
ভেসে যায় ধ্বসে পড়ে ঘরবাড়ি,

নীড় হারা পাখি সব,
তুলে আর্ত কলরব,
ধাবিছে অজয় নদী গর্জন ছাড়ি।

রচনাকাল : ২৭/৭/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 14  Europe : 4  France : 37  Germany : 54  Hong Kong : 1  India : 612  Ireland : 14  Italy : 1  Japan : 1  
Latvia : 1  Lithuania : 1  Netherlands : 1  Norway : 24  Romania : 8  Russian Federat : 9  Saudi Arabia : 14  Sweden : 10  Switzerland : 6  Ukraine : 37  
United Kingdom : 36  United States : 212  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 14  Europe : 4  France : 37  
Germany : 54  Hong Kong : 1  India : 612  Ireland : 14  
Italy : 1  Japan : 1  Latvia : 1  Lithuania : 1  
Netherlands : 1  Norway : 24  Romania : 8  Russian Federat : 9  
Saudi Arabia : 14  Sweden : 10  Switzerland : 6  Ukraine : 37  
United Kingdom : 36  United States : 212  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শ্রাবণের বাদল ধারা... অজয় নদে এলো বান কবির কলমে বর্ষার কবিতা (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫১৫১৭৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী