শ্রাবণের বাদল ধারা... অজয় নদে এলো বান কবির কলমে বর্ষার কবিতা (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩২৭০ জন পড়েছেন।
শ্রাবণের বাদল ধারা... অজয় নদে এলো বান
কবির কলমে বর্ষার কবিতা (চতুর্থ পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


দুরন্ত বরিষা আসে
          আষাঢ় শ্রাবণ মাসে
                    নামিল বাদল মুষলধারে,


কালিমাখা কালোমেঘ
          তুফানের বাড়ে বেগ,
                   বিজুলি ঝলকে আকাশপারে।


নদী মাঠ গেছে ভরে,
          অঝোরে বাদল ঝরে
                    বেড়ার ধারেতে পুকুরপাড়ে।


নীড়হারা পাখি সব,
         তুলে কত কলরব,
                    বিশাল বটের গাছের আড়ে।


অজয় নদীর বাঁকে,
           নৌকাখানি বাঁধা থাকে,
                     অজয় নদীর প্লাবন বাড়ে।


দেখি কেহ কোথা নাই,
           কোথা গেল মাঝি ভাই,
                     উত্তাল তটিনী গর্জন ছাড়ে।


জলে ভাসে সারাগ্রাম,
           বৃষ্টি পড়ে অবিরাম
                     আমার গাঁয়ের পথের ধারে।


রচনাকাল : ২৫/৭/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 13  Europe : 4  France : 39  Germany : 82  Hong Kong : 3  India : 630  Iraq : 1  Ireland : 12  Japan : 1  
Latvia : 1  Lithuania : 3  Netherlands : 1  Norway : 32  Romania : 7  Russian Federat : 8  Saudi Arabia : 15  Sweden : 10  Switzerland : 4  Ukraine : 28  
United Kingdom : 24  United States : 210  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 13  Europe : 4  France : 39  
Germany : 82  Hong Kong : 3  India : 630  Iraq : 1  
Ireland : 12  Japan : 1  Latvia : 1  Lithuania : 3  
Netherlands : 1  Norway : 32  Romania : 7  Russian Federat : 8  
Saudi Arabia : 15  Sweden : 10  Switzerland : 4  Ukraine : 28  
United Kingdom : 24  United States : 210  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শ্রাবণের বাদল ধারা... অজয় নদে এলো বান কবির কলমে বর্ষার কবিতা (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৬৯৮৬৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী